Wednesday, July 29, 2009

হয়ে গেল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড...।




জুলাই মাসের ১০ থেকে ২২ তারিখ পর্যন্ত জার্মানির ব্রেমেন শহরের অনুষ্ঠিত হল ৫০ তম ইন্টারন্যাশনাল ম্যাথম্যাটিক অলিম্পিয়াড বা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। সারা বিশ্বের ১০৪ টি দেশ এতে অংশ গ্রহণ করেছে। এই প্রতিযোগিতার লক্ষ্য হল গণিত, জ্যামিতি এবং পরিসংখ্যানে নিজেদের পারদর্শীতা প্রমাণ করা।
কী এই গণিত অলিম্পিয়াড? ১৯৫৯ সালে রোমানিয়ায় প্রথম এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। তখন অংশগ্রহণ করেছিল মাত্র ৭টি দেশ। এরপর অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়তেই থাকে।
প্রথম যখন এই প্রতিযোগিতা শুরু হয় তখন প্রতিটি দেশ মাত্র ৮ জন করে প্রতিনিধি পাঠাতে পারতো। এরপর ১৯৮৩ সালে তা কমিয়ে ৬ করা হয়। তবে বেশ কিছু নিয়ম-কানুন রয়েছে। যেমন কোন প্রতিনিধির বয়স ২০ বছরের বেশি হতে পারবে না। কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হতে পারবে না।
এছাড়া প্রতিযোগিতায় ৬ জন প্রতিনিধির সঙ্গে একজন দলনেতা এবং উপদলনেতা থাকতে পারবে। প্রতিযোগিতায় ক্যালকুলেটর, ইলেকট্রনিক ঘড়ি, সেল ফোন, কোন ধরনের খেলনা, বই, নোট সবকিছুই নেওয়া ছিল নিষিদ্ধ। শুধু কাগজ, পেন্সিল, ইরেজার, শার্পনার, কম্পাস, স্কেল নেওয়ার অনুমতি ছিল।
এবারের প্রতিযোগিতায় বরাবরের মত প্রথম স্থান দখল করে নিয়েছে চীন। ১০৭ টি সোনা, ২৬ টি রুপা এবং ৫ টি ব্রোঞ্জ পদক। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বংলাদেশ পেয়েছে দুটি ব্রোঞ্জ পদক। ভারত পেয়েছে তিনটি রুপা এবং দুটি ব্রোঞ্জ। পাকিস্তান পেয়েছে একটি ব্রোঞ্জ এবং শ্রীলঙ্কা পেয়েছে দুটি ব্রোঞ্জ।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ৪টি ভাষা প্রচলিত। ইংরেজী, ফরাসী, জার্মান এবং রুশ। তবে বেশ কিছু অংশগ্রহণকারী দেশের ভাষা স্প্যানিশ হওয়ায় - স্প্যানিশ ভাষাও যুক্ত করা হয়েছে।
এবারের ৫০ তম গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম হয়েছে চীন, দ্বিতীয় জাপান, তৃতীয় রাশিয়া, চতুর্থ দক্ষিণ কোরিয়া এবং পঞ্চম উত্তর কোরিয়া। ভারতের অবস্থান ২৮ এবং বাংলাদেশের অবস্থান ৫৮।
ভারত ১৯৮৯ সাল থেকে নিয়মিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং বাংলাদেশ শুরু করছে এই তো ২০০৫ সাল থেকে। বলতেই হচ্ছে অংশগ্রহণকারী নতুন দেশ হিসেবে বাংলাদেশের হতাশার কিছু নেই। সামনে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। বেস্ট অফ লাক ইন্ডিয়া, বেস্ট অফ লাক বাংলাদেশ।

২০-২০ পাক দলের অধিনায়কত্ব পেলেন আফ্রিদি....।




ধুরন্ধর অলরাউন্ডার শাহিদ আফ্রিদি শ্রীলঙ্কার বিরুদ্ধে হওয়া একমাত্র ২০-২০ ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন। পিসিবি'র তরফে একথা জানানো হল। পিসিবি'র তরফে জানানো হয়েছে ১২ই আগস্ট হওয়া এই ২০-২০ ম্যাচের জন্য আফ্রিদি'কে নেতৃত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের নিয়মিত অধিনায়ক ইউনিস খান গত মাসে ২০-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড'কে নতুন অধিনায়ক খুঁজতে হল। ইউনিস পাকিস্তান'কে ২০-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ান করাবার পর এই সংস্করণ থেকে অবসর নেন। যদিও পিসিবি শুধুমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০-২০ ম্যাচের জন্য অধিনায়ক করল আফ্রিদি'কে। ২০-২০ ক্রিকেটে নিয়মিত অধিনায়কের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বলে জানা গেছে।২০-২০ বিশ্বকাপে পাকিস্তান'কে চ্যাম্পিয়ান করার পিছনে আফ্রিদি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রসঙ্গত দীর্ঘ ১৩ বছরের ক্রিকেট কেরিয়ারে এই প্রথমবার অধিনায়ক হতে পারলেন আফ্রিদি।

সে সময়ের ধর্মেন্দ্র এই সময়ের সলমান....।




সে সময়ের ধর্মেন্দ্র এই যুগের সলমান খান। এভাবে সলমান খানের মধ্যে নিজেকে খুঁজে পেলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র জানিয়েছেন সলমান খানকে তিনি ব্যক্তিগত ভাবে ভীষণ পছন্দ করেন। নিজের অল্প বয়সে তার শরীর যেমন ছিল ও মানসিকতা যেমন ছিল তার সঙ্গে সলমানের মিল খুজে পেয়েছেন। ধর্মেন্দ্র বলেন সলমান যে ভাবে নিজের শরীর চর্চা করে ও তার জন্য নানা ধরনের ব্যয়াম করে তা অনেক অভিনেতা করতে পারে না। শুধু মাত্র পেশী বহুল চেহারা নয় ওর মধ্যে ভূত সারল্য খুঁজে পান ধর্মেন্দ্র। ওর জীবনযাত্রা একেবারে ওর নিজের মত। কথা বলতে গিয়ে বারংবার নষ্টালজিয়াতে ভুগছেন এই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তিনি বলেন সলমান অত্যন্ত বড় মাপের অভিনেতা৷ অভিনেতা হিসাবে সলমান অসাধারণ। যে কোন চরিত্রের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে পারেন৷ এই প্রজন্মের সেরা অভিনেতাদের মধ্যে সলমান খানের নাম প্রথমেই আসবে। কিছু দিন আগে এক বেসরকারী চ্যানেলে'র সলমান খানের অনুষ্ঠানে গেস্ট হিসাবে এসেছিলেন ধর্মেন্দ্র। তখন সলমান খানের ভূয়সী প্রশংসা করেন। বহিমিয়ান সলমানের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছেন ধর্মেন্দ্র।

টুকরো খবর...।




অনেক সময় পড়ে বড় ধরণের অভিযানে নামছে সোমালিয়ার জলদস্যুরা...
জলদস্যুতা প্রতিরোধকারী আন্তর্জাতিক বাহিনীর কাছে তারা বলেছেন, বেশ কিছুদিন যাবত সোমালিয়ার জলদস্যুরা নিশ্চুপ থাকলেও তারা নতুন করে সমুদ্রের জাহাজগুলোয় লুটতরাজ চালাতে এবং জাহাজ জিম্মি করতে বড় ধরণের অভিযানে নামছে বলে তাদের কাছে খবর রয়েছে। জলদস্যুদের কাছে রয়েছে অত্যাধুনিক ভারী সব অস্ত্র। আর এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনি সময় বলে তারা উল্লেখ করেছে।
জার্মানিতে গোলাপ বিক্রি বেড়েছে....
জার্মানির জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাইরে, গোলাপ কেনার পরিমাণ নাকি আগের চেয়ে বেড়েছে। কারণ জার্মানদের হাতে পয়সার কোন কমতি নেই। সোমবার জি এফ কে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, জার্মানিতে মু্দ্রাস্ফীতি এখন নিম্নমুখী। বিশ্বে কমবেশি অর্থনৈতিক মন্দাবস্থা যাচ্ছে সেই ১৯৪৫ সাল থেকেই। তবে বিশ্ব অর্থনৈতিক মন্দার সবচেয়ে বাজে সময়েও খারাপ কোন অবস্থায় পড়তে হয়নি জার্মান কোন নাগরিককেই। তেমনটাই জানাচ্ছে, জিএফকে নামের সংগঠনটি। তারা বলছে, বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে দেশটিতে কিছুটা বেকারত্বের ছোঁয়া লেগেছে। কিন্তু তা উল্ল্যেখ করার মতো কিছু না। এখন দেশটিতে যে পরিমাণ বেকারত্ব রয়েছে তা যদি দীর্ঘ সময় স্থায়ী হয় তবে, তার একটা খারাপ প্রভাব পড়তে পারে দেশটির শক্তিশালী অর্থনীতিতে। তবে তেমন কোন সম্ভাবনাই নেই বলেও জানাচ্ছে এই সংগঠণটি।

থ্রি ইডিয়াটের স্বত্ব কিনেছে টি সিরিজ....

আমির খানের আসন্ন ছবি থ্রি-ইডিয়েট ছবির গানের ক্যাসেট স্বত্ব পেল টি সিরিজি কোম্পানী। এই কোম্পানী ইতিমধ্যে এই বছরের বেশির ভাগ দিকে হিট ছবির মিউজিক স্বত্ব কিনেছে। এর আগে চাদনি চক টু চায়না, বিল্লু, লাখ, কামিনে, একাধিক ছবির মিউজিক স্বত্ব পেয়েছিল টি সিরিজ। শান্তনু মৈত্র এই ছবির মিউজিকের কাজ করেছে। ছবির সঙ্গে যুক্ত অধিকাংশ কলাকুশলী জানিয়েছেন মিউজিক যথেষ্ট জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনে এই গান জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। অনেকের মনে করছেন ছবি জনপ্রিয় হওয়ার মত মশালা মজুত রয়েছে। এদিকে এখন শান্তনু ছবির সুর নিয়ে বিশেষ কথা বলতে আগ্রহী নয়।
সাইবার অপরাধ ঠেকাতে এককাট্টা হওয়ার আহ্বান মাইক্রোসফটের...
কম্পিউটারের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে কর্মরত প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো ক্রমশ পরিমার্জিত হয়ে ওঠা সাইবার অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতে নিজেরা হাত মেলাচ্ছে।
মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টার এর পরিচালক মাইক রিভে বলেছেন, তাদের আক্রমণ জটিলতর হয়ে উঠছে। আমরা যদি তাদের চেয়ে এগিয়ে থাকতে চাই তাহলে সবাইকে একযোগে কাজ করতেই হবে।
তিনি বলেন, একটি বিষয় পরিষ্কার হয়ে উঠেছে যে, গ্রাহকরা চান সবাই বিষয়টি নিয়ে একযোগে কাজ করুক। তারা চায় তথ্য এবং দ্রুত প্রতিরক্ষা।

ডিকির নজরে গাভাষকার শ্রেষ্ঠ....

বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার ডিকি বার্ড জানালেন তার দেখা ব্যাটসম্যানদের মধ্যে সুনীল গাভাষকার সেরা। একটি সাক্ষাত্কারে বার্ড জানান, "গাভাষকার'কে ব্যাটিং করতে দেখাটা একটা দারুণ অভিজ্ঞতা। দ্রুতগতির বোলাররা কখনও তাঁর উপর প্রভাব বিস্তার করতে পারে নি। আর এই কারণে তাঁকে সেসময়ের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বলে মনে করি।" তিনি আরও জানান, "বয়কট মহান খেলোয়াড়। কিন্তু আমার নজরে সুনীল গাভাষকার ও ব্যারী রিচার্ডস, তাঁর থেকে অনেক ভাল। আর যদি গাভাষকারের প্রসঙ্গ আসে তাহলে বলা যেতে পারে তাঁর একাগ্রতা দারুণ ছিল। আর এর সঙ্গে ছিল দুর্দান্ত রয়েছে। আর এটাই মহান খেলোয়াড়ের পরিচয় ছিল।"

Tuesday, July 28, 2009

রাখী সায়ন্ত বিয়ে করতে চলেছেন এলসাকে...




বেসরকারী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানে রাখী কি স্বয়ংবরে শেষ পর্যন্ত নিজের মনের মানুষ খুঁজে পেলেন। পাত্র টরেন্টো নিবাসী ব্যবসায়ী। অনুষ্ঠানে যে কয়েকজন প্রাথমিক পর্বের পর চূড়ান্ত পর্বের জন্য এসেছে তাদের মধ্যে টরেন্টোর এলসা পরজনোয়াল রয়েছেন। এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাখী সায়ন্ত। রাখীর ভাই এই কথা স্বীকার করে নিয়েছেন।এদিকে বিয়ের আগের শর্ত হিসাবে রাখী জানিয়েছেন বিয়ের পরে তিনি কাজ করে যেতে চান। তার জন্য তার পক্ষে অন্তত এখন টরেন্টো গিয়ে থাকা সম্ভব নয়। তার পরিবর্তে তিনি এখন মুম্বাইতে থাকতে চাইছেন। পাত্রকে তার সঙ্গে মুম্বাইতে থাকতে হবে। রাখীর এই শর্ত মেনে নিয়েছেন এলসা। তিনি জানিয়েছেন ব্যবসা তার পেশা। ইতি মধ্যে ব্যবসায়িক কারণে তিনি ব্যবসার বড় অংশ মুম্বাইতে নিয়ে এসেছেন। আগামী দিনে প্রয়োজনে পুরো ব্যবসা ভারতে নিয়ে আসতে তার কোন আপত্তি নেই। এমন কি ব্যবসার এক অংশ টরেন্টোতে থেকে গেলে কোন সমস্যা হবেনা। প্রয়োজনে টরেন্টো গিয়ে কাজ সামলে ফিরে আসবেন। এলসাকে বিয়ে করার কারণ কি তা নিয়ে মুখ খুলতে রাজি হন নি রাখী। এদিকে রাখীকে জীবন সঙ্গী হিসাবে পেয়ে খুশি এলসা। তিনি বলেন এক সময় রাখীর কত ছবি দেখেছেন, তবে তাকেই যে জীবন সঙ্গী হিসাবে পাবেন তা ভাবতে পারেন নি।

লিন্ডস লোহানের নামে মিল্ক শেক..




হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিন্ডসে লোহানের নামে এবার বাজারে মিল্ক শেক আসতে চলেছে। এই শেক যে জনপ্রিয় হবে তা নিয়ে নিশ্চিত বাজারের কর্তারা। মিল্ক শেক আসছে ভ্যানিলা ও চকলেটের স্বাদে। লোহান নিজেও খুশি মিল্ক শেক নিয়ে। তিনি বলেন এভাবে শেক বাজারে আসায় তার অনুরাগীরা আরও উত্সাহী হবেন। কবে বাজারে সেটা আসবে তা জানাতে রাজি নন লিন্ডসে লোহান। এদিকে কোম্পানীর বিপনন কর্তারা এই নিয়ে মুখ খুলতে রাজি নন৷। এর আগে ভারতীয় অভিনেত্রী সেক্সি বোম্ব মল্লিকা শেরওয়াত নামে মিল্ক শেক বাজারে এসেছে। ভারতীয় বাজারে কবে থেকে মল্লিকা বা লিন্ডেসের নামে শেক পাওয়া যাবে তার অপেক্ষায় অনুরাগীরা।

দক্ষিন আফ্রিকাতে বিক্রি হবে মহাত্মা গান্ধীর বাড়ি...




মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে'র যে বাড়িতে তিন বছর কাটিয়ে ছিলেন, সেই বাড়ি বিক্রি করা হবে। কিন্তু এখনও পর্যন্ত এই বাড়ি কেনবার কোনো ক্রেতা পাওয়া যায় নি। আর এখানকার ভারতীয়রা পর্যন্ত এই বাড়ি কেনবার কোনোরকম আগ্রহ দেখাচ্ছেন না। মধ্য জোহানেসবার্গের উত্তরে শান্ত ফলোদ্যান সড়কের উপর অবস্থিত এই বাড়িটি। এই বাড়িটি তৈরী করেছিলেন মহাত্মা গান্ধীর বিশ্বাসভাজন ও বাস্তুকার হর্মন কালেনবাক। মহাত্মা গান্ধী ১৯০৮ সাল থেকে তিন বছর পর্যন্ত এই বাড়িটায় কালেনবাক'এর সঙ্গে ছিলেন। 'টাইমস' পত্রিকার মতে এই বাড়ির বর্তমান মালিক ন্যান্সী ওয়াল এখানে গত ২৫ বছর ধরে রয়েছেন। বর্তমানে তিনি কেপটাউনে গিয়ে থাকতে চান। এই ঐতিহাসিক বাড়িটি তিনি কোনো ইচ্ছুক সুপাত্রের হাতে তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু সেটা না পাওয়ায় বর্তমানে বিক্রি করবার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য এর দাম সম্বন্ধে কোনো মন্তব্য করেন নি তিনি।

টুকরো খবর...।




আবহাওয়া সুরক্ষা ভালো ব্যবসা হতে পারে....


ব্রিটেন স্কটল্যান্ডে বৃহত্তম সিসিএস টেস্ট প্ল্যান্ট খুলেছে। এই প্রযুক্তিতে সবার আগে থাকার পরিকল্পনা করছে ব্রিটেন। যার পুরষ্কার হবে ২০৩০ সালের মধ্যে চার বিলিয়ন পাউন্ড অবধি ভালো লাভের ব্যবসা। সিসিএস মানে হচ্ছে ‘কার্বন ক্যাপচার এ্যান্ড স্টোরেজ', বাংলা করে বলতে গেলে যার অর্থ দাঁড়ায় বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ধরে সেটাকে কোথাও আটকে রাখার প্রণালী। কার্যত সিসিএস কয়লায় চালু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইড ধরে তাকে মাটির নিচে জমিয়ে রাখে। শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগো শহরের অদূরে রেনফ্রু'তে ডুসান ব্যাবকক এনার্জি কোম্পানি তাদের অক্সিফুয়েল কমবাস্চন বার্নারটি চালু করে। উপস্থিত ছিলেন শিল্প, মিডিয়া এবং স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের প্রায় শ'খানেক প্রতিনিধি।


ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন বিল গেটস...


মাইক্রোসফট-এর প্রতিষ্ঠাতা বিল গেটস ভারত সরকারের মর্যাদাকর ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন। ভারতে দরিদ্র্য এবং অসুস্থতা বিশেষ করে এইচ আই ভি এইডস-এ আক্রান্তদের নিয়ে তাঁর ফাউন্ডেশনের কাজের জন্যে এই পুরস্কার। শনিবার গেটস এই পুরস্কার গ্রহণ করেন। দিল্লীতে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাটিল বলেন, বিল গেটস-এর মত একজন প্রযুক্তিবিদ্যা বিষয়ক বিরাট ব্যক্তিত্ব যখন জনহিতকর কাজে যোগ দেন, তখন আমাদের আশাবাদী হবার কারণ নিশ্চয়ই আছে। কোন বাণিজ্যিক নেতাকে প্রথম এই পুরস্কার দেওয়া হলো, এই কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, বিল এবং মেলিন্ডা ফাউন্ডেশন বিশ্বের বাণিজ্যিক নেতাদের জন্যে এক অনুপ্রেরণা।


চুরি হতে পারে জ্যাকসানের দেহ....


মরেও শান্তি নেই। পপ গায়ক মাইকেলের দেহ মিউজিয়াম থেকে চুরি হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তার পরিবারের সদস্যরা। তাদের পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে মাইকেলের দেহ চুরি করে বড় টাকা পণ চাওয়া হতে পারে। ঠিক কেন এই কথা মাইকেলের পরিবারের সদস্যদের মনে হচ্ছে তা পরিষ্কার নয়।তবে তাদের পরিবারের পক্ষ থেকে মিউজিয়াম ও স্থানীয পুলিশ কর্তৃপক্ষকে একথা জানিযে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে মাইকেলের দেহ চুরি হতে পারে এমন খবর তাদের কানে এসেছে। এদিকে এই ধরনের খবর শুনে বিস্মিত মিউজিয়াম কর্তৃপক্ষ।


বিশ্ব চ্যাপিয়নশিপে জার্মান সাঁতারুদের বিশ্বরেকর্ড....


বিশ্ব সাঁতার চ্যাম্পিয়সসসসনশিপে সুইডেনের সারা স্জোস্ট্রোম ১০০ মিটার বাটারফ্লাইয়ে বিভাগে নিজের গড়া বিশ্বরেকর্ড ভেঙ্গে ফের বিশ্বরেকর্ড গড়লেন। আর ফাইনালে তিনি এই বিশ্বরেকর্ডের মাধ্যমে অনায়াসে সোনাও জিতে নিলেন। ১০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে সারা ৫৬.০৬ সেকেন্ড সময় করে প্রতিদ্বন্দীদের অনেক পিছনে ফেলে সোনা জিতে নেন।

Monday, July 27, 2009

বাজারে আসছে ভলকানো চকলেট....।




সুইত্জারল্যান্ডের পৃথিবী বিখ্যাত চকলেট কোম্পানী ব্যারি ক্যালিউবুট এবার এক নতুন ধরনের চকলেট বাজারে আনতে চলছে। কোম্পানীর পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এক ই-মেলে এই বার্তা দেওয়া হয়েছে। কোম্পানীর পক্ষ থেকে চকলেটের নাম দেওয়া হয়েছে ভলকানো।
এই ভলকানো বাজারে আসলে যে বাকি চকলেটকে পেছনে ফেলে দিতে পারবে সে ব্যাপারে আত্মবিশ্বাসী কোম্পানীর কর্তারা। দীর্ঘ দিন ধরে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর এবার এই চকলেট বাজারে নিয়ে আসা হবে। এই চকলেটের বিশেশত্ব হল ৫৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় চকলেট গলবে না।
পাশাপাশি চকলেট প্রস্তুত করার সময় একে ফ্যাট ও ক্যালোরি ফ্রি করা হয়েছে। স্বাভাবিক ভাবে যারা চকলেট খেতে চান কিন্তু অনেক সময় ফ্যাট ও ক্যালোরির কথা বিবেচনা করে নিজেদের ধরে রাখেন এবার তাদের আরও কোন সমস্যা হবে না।
অনেক সময় দেখা যায় চকলেট নিয়ে বাড়ি আসার আগেই গলে যায়, অনেক সময় এর থেকে জামা কাপড় খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই চকলেট খেতে সুস্বাদু, একমাত্র ৫৫ ডিগ্রি তাপমাত্রায় গেলে চকলেট গলতে শুরু করবে। কবে বাজারে আসবে সাধের ভলকানো তা কোম্পানীর পক্ষ থেকে জানানো হয় নি। তবে ২০১০ সালের শেষের দিকে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।

তুষার কাপুরকে দেখে অনুপ্রানিত গোবিন্দা.....।




তুষার কাপুরকে দেখে অনুপ্রাণিত গোবিন্দা। তুষার কাপুর ও গোবিন্দা লাইফ পার্টনার ছবিতে সহ শিল্পী। ছবির শত ব্যস্ততার ফাঁকে নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত জিম করছেন তুষার। ছবিতে যে শট দিতে গিয়ে গোবিন্দার কালঘাম ছুটে যাচ্ছে তা অনায়াসে অবলীলায় দিতে পারছেন তুষার।
শুধু নিজেকে ফিট রাখতে জিম নয়। এভারগ্রিন জীতেন্দ্রর ছেলে কিন্তু নিজেকে গ্রিন রাখার জন্য খাওয়া দাওয়ার ব্যাপারে সর্তক। অত্যন্ত মেপে খাওয়া দাওয়া করছেন। শুধু তাই নয় খাদ্যতালিকায় এতটাই ব্যালেন্স করেছেন যা গোবিন্দার কাছে অকল্পনীয়। সবটা দেখে গোবিন্দা এতটাই অনুপ্রাণিত তুষারের কাছে গিয়ে কি ভাবে নিজেকে ফিট রাখা যায় তা নিয়ে দীর্ঘ সময় শলা পরামর্শ করেছেন। এমনকি জিমে গিয়ে কি ধরনের ব্যায়াম করা উচিত, কি ধরনের খাবার খাওয়া উচিত সবটাই খুঁটিয়ে জেনেছেন।
গোবিন্দা জানিয়েছেন এবার নিজেকে ফিট রাখার ব্যাপারে তুষার তাঁর আদর্শ।

মিষ্টি শিল্পে নতুন জোয়ার চাই...স্বপন হালদার




নাগরিক সাংবাদদাতা


নদীয়ার মিষ্টি ভূবন বিখ্যাত। কৃষ্ণ নগর থেকে রানাঘাট, এবং বিশেষ করে মাজদিয়ার মিষ্টি খেলে তা সারা জীবন মনে থাকবে। এই জেলার বিশাল অঞ্চল জুড়ে বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার, মুলত দেশীয় গরুর দুধেই মিষ্টি বানানো হয়। পিঠে পায়েস পুলি, ভুলবার নয়। এই জেলার হাঁসখালি এবং কৃষ্ণগঞ্জ ব্লকের অর্থনৈতিক উন্নতি মিষ্টি শিল্পকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এছাড়া, মাজদিয়া, জঘাটা, মহেশপুর, দত্তপুকুর, বেনালীবাজার প্রভৃতি, বিস্তীর্ন এলাকায় গরু প্রতিপালন হয় ভালভাবে। ঐ সমস্ত অঞ্চলে গোয়ালাদের সম্মান মর্যাদা অনেক বেশী।ইদানিং একটি বহুজাতিক প্রতিষ্ঠান ঐ অঞ্চলের অনেক গৃহস্থ বাড়ি থেকে এমন কি গোয়ালাদের কাছ থেকে সরাসরি দুধ কিনে নিচ্ছে। এর ফলে মিষ্টির দোকানের মালিকদের কাছে দুধের জোগানে সংকট দেখা দিচ্ছে। ফলে ছানা তৈরীতে টান পড়ছে। ঐ দুধ কোম্পানী সরাসরি দুধ কিনে নেওয়ায় ছানা তৈরীতে সংকট সৃষ্টি হয়েছে। মিষ্টির জোগান ঠিক রাখতে মিষ্টি দোকানের মালিকরা নদীয়ার দুরবর্তী অঞ্চল এমনকি অন্য জেলা থেকেও দুধ সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। এতে মিষ্টির দাম ঠিক রাখা যাচ্ছে না। দুধের জোগান ঠিক মতো না পাওয়ায় মিষ্টি তৈরী সংকট হচ্ছে। বিশেষ করে বিয়ে অন্নপ্রাসন এবং বিভিন্ন উৎসবে ভাল মিষ্টি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, স্থানীয় গোয়ালারা বেশী পয়সার জন্য ঐ কোম্পানীকে বিক্রী করছে। দুধের কোম্পানী কমিশনের ভিত্তিতে এই কাজের জন্য লোক রেখেছে। তারা গৃহস্থের থেকে সরাসরি দুধ কিনে নিচ্ছে। এলাকায় সীমান্ত সমস্যা আছে। বহু ক্ষেত্রে নানা রকম দ্রব্যের সাথে গরু ছাগল বর্ডার পেরিয়ে ওপারে চলে যাচ্ছে। তাই, এই অঞ্চলে আগের মতো গোপালন বন্ধ হয়ে গেছে। এলাকায় সাধারণ মানুষের মুখে একটাই কথা বহুজাতিক কোম্পানীর জন্য দুধের দাম চার পাঁচ টাকা বেড়ে গেছে। ছানার দাম বৃদ্ধি পেয়েছে। গরীব ছোট ব্যাবসায়ীরা বাচ্চার জন্য দুধে পাউডার মেশাতে বাধ্য হচ্ছেন। এই রকম চলতে থাকলে একদিন হয়তো দেখবো যে, কৃষ্ণ নগরের সরভাজা, মাজদিয়ার লেডিকেনি, রানাঘাটের চমচম, নবদ্বীপের দই আর প্রাচীন ঐতিহ্য পূর্ন সুনাম আর ধরে রাখতে পারছেনা। সাধারণ মানুষের অনুরোধ সরকার এই ব্যাপারে দৃষ্টি দিক, প্রয়োজনের সমবায়ের মাধ্যমে ভাল দুধ সংগ্রহ করুক। তাতে মিষ্টি শিল্প নদীয়ায় আবার চাঙ্গাঁ হয়ে উঠবে। ২

টুকরো খবর




.লাভ বেড়েছে টাটা মোটরসের....


টাটা মোটরসের লাভের পরিমান তিন মাসে ৫৮ শতাংশ বেড়েছে। লাক্সারি জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ডের মালিক টাটা মোটরসের জুন মাসের লাভ হয়েছে ৫.১৪ বিলিয়ান।এই মাসেই কোম্পানী ১১ মিলিয়ন শেয়ার ৪.৫৭ বিলিয়ন দামে বিক্রী করেছে টাটা স্টীলের কাছে।


৫৪ বছরে পড়লেন জারদারি.....।


পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ৫৪ বছরে পা দিলেন। গতকাল জারদারির জন্মদিন উপলক্ষে সমর্থকরা ও পাকিস্তান পিপলস পার্টির কার্যকর্তারা তাঁর প্রয়াত পত্নী বেনজির ভূট্টো ও পাকিস্তানের কল্যাণের জন্য বিশেষ নামাজ পাঠ করে। পাকিস্তানের পিপলস পার্টির কার্যালয়ে জারদারির জন্মদিন নিতান্ত সাদামাটাভাবে পালন করা হয়। করাচিতে পিপি'র কার্যালয় বিলাবল হাউসে এই উপলক্ষে কুরবানি দেওয়া হয়। ২০০৭ সালে ডিসেম্বর মাসে আততায়ীদের হামলায় মারা যাওয়া তাঁর পত্নী বেনজির ভূট্টো'র স্মরণে কয়েক জায়গায় বিশেষ নামাজ পাঠ করা হয়। প্রসঙ্গত পাক রাষ্ট্রপতি জারদারি নির্দেশ দিয়েছিলেন তাঁর জন্মদিন উপলক্ষে কোন উত্সব বা কেক কাটার মত কোনো কিছু যেন না করা হয়।


আন্দামান সাগরে তীব্র ভূমিকম্প..


. তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান সাগর। গত রবিবার ৪০ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান সাগর। আবহাওয়া দফতর সূত্রে এখবর জানা গেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল যথাক্রমে ৫.০ ও ৫.২। স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রথম ভূমিকম্পটি রবিবার সন্ধ্যেবেলা ৬টা ১৯ মিনিটে আসে। এর ঠিক ৪০ মিনিট পর ২য় ভূমিকম্পটি হয় ৬টা ৫৯ মিনিটে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পের কারণে কোনরকম প্রাণহানি বা সম্পত্তিহানির খবর পাওয়া যায় নি। আবহাওয়া দফতর এখনও পর্যন্ত কোনো সুনামির সতর্কবার্তা জারি করে নি।


গম্ভীর কে সরিয়ে টেস্টে নাম্বার ওয়ান সাঙ্গাকারা....


ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর মাত্র ১০ দিনের জন্য আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় নাম্বার ওয়ান পদে বসতে পারলেন। এর কারণ হল শ্রীলঙ্কার অধিনায়ক কুমারা সাঙ্গাকারা আইসিসি'র নতুন টেস্ট ব্যাটসম্যানদের সূচীতে নাম্বার ওয়ান আসনটি অধিকার করলেন। গম্ভীর গত ১৫ই জুলাই পাকিস্তানের মহম্মদ ইউসুফ'কে সরিয়ে টেস্টে নাম্বার ওয়ান ব্যাটসম্যানের জায়গাটি দখল করেন। কিন্তু সাঙ্গাকারা পাকিস্তানের বিরুদ্ধে ১৩০ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলে টেস্টে নাম্বার ওয়ান আসনটি দখল করলেন।
‘বি’ ফর ব্লগ, ‘বি’ ফর বচ্চন...


ইংরেজীর ‘বি’ অক্ষরটি যেন কিছুতেই ছাড়তে চাইছে না বলিউডের বিগ বি, অর্থাৎ অমিতাভ বচ্চনকে। ‘বি’ ফর ‘বাগবান’, ‘বি’ ফর ‘ব্ল্যাক’, ‘বি’ ফর ‘বাবুল’, ‘বি’ ফর ‘ভূতনাথ’-এর পর, এবার ‘বি’ ফর ব্লগ নিয়ে মেতেছেন অমিতাভ বচ্চন। একটা এলাহী রিক্সা। তাতে জরি, ফুলের মালা আর দামি সিল্ক কুশনের কারুকার্য। রিক্সায় বসে এক যাদুগর। থুড়ি, অমিতাভ বচ্চন - যাঁকে ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় তারকা মনে করেন অনেকেই।


সেক্সি সিটি থেকে বাদ কেটি প্রাইস....


হলিউডে এবার সিক্যুয়াল তেরি হচ্ছে সেক্স এন্ড সিটির। এই ছবিতে অভিনয় করার জন্য একাধিক বলিউড তারকা আগ্রহী ছিলেন। এদের মধ্যে সবার আগের নাম ছিল কেটি প্রাইসের। ছবিতে সুযোগ পাওয়ার জন্য কেটি স্ক্রিন শট দিতে গিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে ছবি থেকে বাদ পড়েছেন এই অভিনেত্রী। বাদ পড়ার পর অত্যন্ত মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন। ছবির পরিচালক জানান বয়সের কারণ বাদ দিতে হল এই অভিনেত্রীকে। এই কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ছে কেটি প্রাইসের।মাত্র ৩০ বছর বয়স। তার থেকে বেশি বয়সের অভিনেত্রীরা হলিউডে সেক্সি রোলে চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন। সেখানে নিজেকে যথেষ্ট ফিট রেখেও শুধু মাত্র বয়সের কারণে বাদ যাওয়া কোনভাবে মেনে নিতে পারছেন না তিনি।

মিষ্টি শিল্পে নতুন জোয়ার চাই.....স্বপন হালদার

নাগরিক সাংবাদদাতা
নদীয়ার মিষ্টি ভূবন বিখ্যাত। কৃষ্ণ নগর থেকে রানাঘাট, এবং বিশেষ করে মাজদিয়ার মিষ্টি খেলে তা সারা জীবন মনে থাকবে। এই জেলার বিশাল অঞ্চল জুড়ে বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার, মুলত দেশীয় গরুর দুধেই মিষ্টি বানানো হয়। পিঠে পায়েস পুলি, ভুলবার নয়।
এই জেলার হাঁসখালি এবং কৃষ্ণগঞ্জ ব্লকের অর্থনৈতিক উন্নতি মিষ্টি শিল্পকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এছাড়া, মাজদিয়া, জঘাটা, মহেশপুর, দত্তপুকুর, বেনালীবাজার প্রভৃতি, বিস্তীর্ন এলাকায় গরু প্রতিপালন হয় ভালভাবে। ঐ সমস্ত অঞ্চলে গোয়ালাদের সম্মান মর্যাদা অনেক বেশী।
ইদানিং একটি বহুজাতিক প্রতিষ্ঠান ঐ অঞ্চলের অনেক গৃহস্থ বাড়ি থেকে এমন কি গোয়ালাদের কাছ থেকে সরাসরি দুধ কিনে নিচ্ছে। এর ফলে মিষ্টির দোকানের মালিকদের কাছে দুধের জোগানে সংকট দেখা দিচ্ছে। ফলে ছানা তৈরীতে টান পড়ছে।
ঐ দুধ কোম্পানী সরাসরি দুধ কিনে নেওয়ায় ছানা তৈরীতে
সংকট সৃষ্টি হয়েছে। মিষ্টির জোগান ঠিক রাখতে মিষ্টি দোকানের মালিকরা নদীয়ার দুরবর্তী অঞ্চল এমনকি অন্য জেলা থেকেও দুধ সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। এতে মিষ্টির দাম ঠিক রাখা যাচ্ছে না। দুধের জোগান ঠিক মতো না পাওয়ায় মিষ্টি তৈরী সংকট হচ্ছে। বিশেষ করে বিয়ে অন্নপ্রাসন এবং বিভিন্ন উৎসবে ভাল মিষ্টি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, স্থানীয় গোয়ালারা বেশী পয়সার জন্য ঐ কোম্পানীকে বিক্রী করছে।
দুধের কোম্পানী কমিশনের ভিত্তিতে এই কাজের জন্য লোক রেখেছে। তারা গৃহস্থের থেকে সরাসরি দুধ কিনে নিচ্ছে। এলাকায় সীমান্ত সমস্যা আছে। বহু ক্ষেত্রে নানা রকম দ্রব্যের সাথে গরু ছাগল বর্ডার পেরিয়ে ওপারে চলে যাচ্ছে। তাই, এই অঞ্চলে আগের মতো গোপালন বন্ধ হয়ে গেছে। এলাকায় সাধারণ মানুষের মুখে একটাই কথা বহুজাতিক কোম্পানীর জন্য দুধের দাম চার পাঁচ টাকা বেড়ে গেছে। ছানার দাম বৃদ্ধি পেয়েছে। গরীব ছোট ব্যাবসায়ীরা বাচ্চার জন্য দুধে পাউডার মেশাতে বাধ্য হচ্ছেন। এই রকম চলতে থাকলে একদিন হয়তো দেখবো যে, কৃষ্ণ নগরের সরভাজা, মাজদিয়ার লেডিকেনি, রানাঘাটের চমচম, নবদ্বীপের দই আর প্রাচীন ঐতিহ্য পূর্ন সুনাম আর ধরে রাখতে পারছেনা।
সাধারণ মানুষের অনুরোধ সরকার এই ব্যাপারে দৃষ্টি দিক, প্রয়োজনের সমবায়ের মাধ্যমে ভাল দুধ সংগ্রহ করুক। তাতে মিষ্টি শিল্প নদীয়ায় আবার চাঙ্গাঁ হয়ে উঠবে।

Thursday, July 23, 2009

নিউজি ল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প....।




প্রচন্ড শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ অস্ট্রেলিয়ার দিকে সরে গেছে।রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৮। বৈজ্ঞানিকদের মতে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের ফিয়োর্ডল্যান্ড ক্ষেত্র। বিশেষজ্ঞদের মতে এই শক্তিশালী ভূমিকম্প দ্বীপের আকার পরিবর্তন করে দিয়েছে ও এটি অস্ট্রেলিয়ার দিকে সরে গেছে। দক্ষিণ দ্বীপের দক্ষিণ পশ্চিম সিরা, পয়সেগর পয়েন্ট অস্ট্রেলিয়ার দিকে প্রায় ৩০ সেমি চলে গেছে। বৈজ্ঞানিকদের মতে দক্ষিণী দ্বীপ ফের আস্তে আস্তে নিজের পূর্বের অবস্থায় চলে আসবে, কিন্তু এই প্রক্রিয়া হতে কয়েকশো বছর সময় লেগে যাবে।

সপ্তাশ্চার্য নির্বাচনের চুড়ান্ত তালিকায় সুন্দরবন ..।




পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন চলে এসেছে পৃথিবীর নতুন সপ্তাশ্চার্য নির্বাচনের চুড়ান্ত তালিকায়।
বিশ্বের ৭৭টি স্থানের মধ্যে প্রথমে ভোটের মাধ্যমে ঠিক করা হয় ৪৩ টির নাম। এরপর বিশেষজ্ঞদের বিশেষ বিচারের পর আটাশটিকে চুড়ান্ত তালিকায় নিয়ে এসেছে এই প্রতিষ্ঠান।
নতুন এই তালিকায় আমাজান জঙ্গল, জাপানের কিনকাগুজি স্বর্ণ মন্দির, ব্রাজিলের আঙ্গেল ফলস, ডেড সি, ভিয়েতনামের হ্যালোং বে, ব্রাজিলের ইগুয়াজু ফলস, কমোডো দ্বীপ, দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, বাংলাদেশ এবং ভারতের সুন্দরবনসহ মোট ২৮টির স্থান রয়েছে।
সুন্দরবন বাংলাদেশের জাতীয় উদ্যান বা সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখন্ড বন যা বিশ্বে সর্ববৃহৎ। অববাহিকার সমুদ্রমূখী সীমানা এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। ১০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় ৬ হাজার বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ছোট ছোট দ্বীপ। বনভূমিটি, স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতি প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক ৫০০ বাঘ ও ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়। ১৯৯২ সালের ২১শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি পায়। সুন্দরবন চূড়ান্ত তালিকায় স্থান পাওয়ায় খুশি বাংলাদেশের

গ্রাম বাংলার নারী জাগরণ মেলার বিষয় বস্তু হচ্ছে....।




স্বপন হালদার
নাগরিক সংবাদ দাতা
নদীয়ার বগুলার গ্রামে বিখ্যাত এক সাহিত্য বন্ধু মিলন মেলা উৎসব পালিত হলো। বগুলার নাড়াপোতা গ্রামে এক প্রাইমারী স্কুল প্রাঙ্গনে এই বন্ধু মেলা অনুষ্ঠিত হয়।
নারী জাগরন সমিতি এবং ঐ অঞ্চলের লেখক শিল্পী বন্ধু ঐক্য সমিতি ইত্যাদি সংগঠন মিলে ঐ অনুষ্ঠান পালিত হয়। সংগঠকদের মধ্যে স্বাগত ভাষন দেন সমিতির সম্পাদিকা সুপর্না রায় ও সচিব অভিজিৎ হালদার প্রভৃতি গন।
কবিতাপাঠ, এবং গ্রাম বাঙলার নারী জাগরন,ও সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে আমাদের দায়বদ্ধতা সম্পর্কে ও বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া নৃত্য পরিবেশনা, মজাদার ছড়া, ও গাজী পীরের গানে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গন। প্রায় তিনশো কবি সাহিত্যিক এই মেলায় অংশ নেন। আগামী ৮-৩ ই আগস্ট ২০০৯ বজ বজের চন্ডীপুরে সারা বাঙলা বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হতে চলেছে। সমর্থকদের প্রত্যাশা ঐ দিন আরো বড় সাফল্য আসবে এই আজকের আহ্বানে।

টুকরো খবর...।




দুই কোটি পাইন্ড..
বলিউড তারকা শাহরুখ খান একটি বাড়ি কিনছেন সেন্ট্রাল লন্ডনে। বিট্রিশ মুদ্রায় এর দাম পড়েছে পুরো দুই কোটি পাউন্ড। কোন ও বলিউড তারকার বিদেশের বাড়ি কেনার ক্ষেত্রে এটাই সর্ব্বোচ দাম। লন্ডনে শাহারুখকে প্রায়ই যেতে হয়। এ জন্যই বাড়িটি কেনা। বলিউডের কোন ও অভিনেতা বিদেশে প্রথম এত বেশি অর্থ মূল্যে ফ্ল্যাট কিনলেন। আরব আমিশাতে ও শাহরুখের বিপুল সম্পত্তি রয়েছে
ভারতের সূর্যগ্রহণ দেখতে গিয়ে নিহত ৪, পদপিষ্ট ১৩ জন.
শতাব্দীর প্রথম ও শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহন দেখতে গিয়ে গতকাল বুধবার ভারতে মারা গেছে ৪ জন। আর পায়ের চাপে আহত হয়েছে ১৩ জন। গতকাল ভারতে সবচেয়ে পরিস্কার সূর্যগ্রহণ দেখা গেছে উত্তর প্রদেশের বারাণসিতে। গতকাল ভোরে বারাণসিতে গঙ্গার তীরে দশাশ্বমেধ ঘাটে সূর্যগ্রহণ দেখতে ভিড় করেছিল ৬০ থেকে ৭০ হাজার মানুষ। সেখানেই ভিড়ের চাপে মারা যায় এক বৃদ্ধা। আর গ্রহণের পর ঘাটে স্নান করতে গিয়ে প্রবল চাপে ডুবে মারা যায় আরেক বৃদ্ধা। এছাড়া কাটনিতে সূর্যগ্রহণ চলার সময় ভিড়ের চাপে মারা গেছেন এক মহিলা ও তাঁর তিন বছরের ছেলে।

রাইমা রিয়া একই ছবিতে...
এবার সুচিত্রা সেনের দুই নাতনি রিয়া ও রাইমা একসঙ্গে এক ছবিতে অভিনয় করছেন। ছবির নাম নৌকা ডুবি। এই প্রথম কোন ছবিতে একযোগে অভিনয় করছেন দুই বোন। এভাবে এক ছবিতে কাজ করার সুযোগে পেয়ে দুই বোন ভীষণ খুশি। কিছু দিন আগে এই ছবির এক প্রস্থ শুটিং হয়েছে কলকাতাতে। নিজেদের শহরে ছবির কাজ করতে পেরে ভীষণ খুশি দুই বোন। ছবিতে আর কে আছেন তা এখন জানা যায় নি। এই ছবির পরিচালক ঋতুপর্ণ সেনগুপ্ত।
ফিল্ম ইন্ড্রাস্টিতে রিয়া সেন একজন সেক্সি অভিনেত্রী হিসাবে পরিচিতি। সেখানে রাইমার পরিচিতি ভিন্ন ধারার অভিনেত্রী হিসাবে। তবে ছবিতে কিন্তু একেবারে ভিন্ন ভূমিকায় দেখা যাবে দুই বোনকে।


বির্তকে লাভ আজ কাল....

সৈফ আলি খানের হোম প্রোডাকশনের প্রথম ছবি লাভ আজ কাল নিয়ে এবার বির্তক তুঙ্গে। পাঞ্জাব কালচার এন্ড হেরিটেজ বোর্ডের পক্ষ থেকে ছবির প্রচার ও রিলিজ বন্ধের দাবি তুলেছেন। সেখানে বলা হয়েছে এই ছবিতে সৈফ যে ভূমিকায় অভিনয় করেছেন তা এক পাঞ্জাবীর। সেখানে সৈফের দাড়ি যেমন দেখানো হয়েছে পাঞ্জাবীদের ক্ষেত্রে সেরকম হয় না। তারা দাবি করেছেন সৈফের ছরিত্র বদল করতে হবে। যদিও এ নিয়ে নিজে কোন মন্তব্য করতে রাজি নয় সৈফ। এবার সৈফের চরিত্র বদল হয় কিনা অথবা ছবিতে রোল বদল হয় কিনা তা দেখার। তবে সে সম্ভবনা যে নেই তা কিন্তু পরিস্কার হয়ে গিয়েছে।

গ্রিনল্যান্ডের হাঙ্গর হতে পারে বায়ো জ্বালানির নতুন উৎস...
জেলেদের কাছে এটি ফেলে দেওয়ার জিনিস। বিরক্তিরও বটে। মানুষের কাছে এর মাংস বিষাক্ত। কিন্তু গবেষকরা এখন বলছেন, এদের মাংস বায়ো জ্বালানি হিসেবে ব্যবহারের সুযোগ রয়েছে। কথা হচ্ছিল গ্রিনল্যান্ড হাঙ্গর নিয়ে। হাঙ্গরের মধ্যে এই প্রজাতিটি বেশ বড়। গ্রিনল্যান্ডের জেলেরা প্রতিবছর হাজার হাজার এ জাতের হাঙ্গর ধরে। তাদের হাতেই মারা পড়ে হাঙ্গরগুলো।
আকারের দিক থেকে এদের গ্রেট হোয়াইট শার্কের সঙ্গে তুলনা করা যেতে পারে। এগুলো প্রায় সাত মিটার পর্যন্ত লম্বা হয়।

Wednesday, July 22, 2009

ওয়ার্ল্ড ব্যাডমিন্টনে ভালো সূচি সাইনার....।




ওর্য়াল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপে ভারতীয় প্রতিযোগী সাইনা নেহাল বেশ সুবিধাজনক ড্র পেলেন। মঙ্গলবার দিল্লিতে এই তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকা অনুসারে প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাই পেয়েছেন হায়দ্রাবাদী তরুনী সাইনা। সাইনা প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলবেন পোল্যান্ডের ওলগা কোনন ও রাশিয়ার আনতাশিয়া'র মধ্যে বিজয়ীর সঙ্গে।এই ম্যাচ জিতলে সাইনা চলে যাবেন প্রতিযোগিতার প্রি-কোর্য়াটার ফাইনালে। সেখান সম্ভবত মুখোমুখি হবেন বিশ্বের দশম বাছাঁই পেটিয়া নেদেলচেভের সঙ্গে। এই ম্যাচ জিতে সাইনা কোর্য়াটার ফাইনালে গেলে চিনের লিং ওর্য়াং'র মুখোমুখি হবেন।এই ধরনের সুবিধাজনক ড্র পেয়ে খুশি সাইনা নিজে। তিনি জানিয়েছেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপের সেমিতে না যাওয়ার কোন কারণ নেই। সেমির আগে তাদের সঙ্গে যে সকল প্রতিযোগীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তারা সকলেই তার থেকে বিশ্ব ব্যাডমিন্টন ক্রমতালিকায় পিছিয়ে রয়েছে। বর্তমান তালিকায় ছয় নম্বরে রয়েছেন সাইনা।সাইনার কোচ জানিয়েছেন এখন সাইনা নিজেকে কঠোর অনুশীলনে ডুবিয়ে রেখেছেন। এই প্রতিযোগিতায় ভালো ফল করার ব্যাপারে আশাবাদী সাইনা ও তার কোচ স্বয়ং। আগামী মাসের ১০ তারিখ থেকে হায়দ্রাবাদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দীপিকা এবার দক্ষিনের ছবিতে আইটেম গার্ল...।





ছবি হবে তাতে আবার আইটেম গার্ল থাকবে না। অসম্ভব ও অবাস্তব। ছবির সঙ্গে প্রায় এরা পাল্লা দিয়ে গুরুত্বপূর্ণ। শুধু মাত্র একটা আইটেম সঙ করার জন্য কোন অভিনেত্রী কোটি টাকা নিয়েছেন তা নতুন নয়। আইটেম সঙ সাধারণত বলিউডের দ্বিতীয় শ্রেনীর অভিনেত্রীর জন্য বরাদ্দ। এবার কিন্তু দ্বিতীয় শ্রেনীর অভিনেত্রীদের রুজিতে হাত পড়েছে বলিউডের বক্স অফিসের প্রথম শ্রেনীর তারকাদের। দক্ষিনের ছবিতে আইটেম সঙ করতে চলেছেন দীপিকা পাড়ুকন। এর আগে একবার মাত্র শারুখের অনুরোধে বিল্লু ছবিতে আইটেম সঙ্গ করেছিলে। তবে এবার যে ভাবে খোলাখুলি ভাবে দক্ষিন ছবিতে নেমেছেন তাতে বলিউডে গুঞ্জন, ছবির বাজার খারাপ বুঝে কি এবার আইটেম গার্ল। তবে এ নিয়ে নিজে সরাসরি কিছু জানাতে রাজি হন নি দীপিকা। ছবির যে অংশে দীপিকা আছে তার যে ভিডিও এখন পর্যন্ত পাওয়া গিয়েছে তাতে কিন্তু বলিউডে আইটেম গার্ল হিসাবে খ্যাত অভিনেত্রীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ছবির সঙ্গে যুক্ত একাধিক কলাকুশলী জানিয়েছেন দীপিকা জড়তাহীন ভাবে যে শট দিয়েছেন তা কল্পনা করা যায় না। কি ভাবছেন তথাকথিত আইটেম গার্লরা।

রাজ্যের মৎস্যজীবিদের অস্তিত্ব রক্ষার লড়াই এ সামিল হবার আহ্বান....।




সম্প্রতি পূর্ব মেদেনীপুর জেলার কাঁথি মহকুমায় “বিশ্ব মৎস্যজীবি দিবস” পালন করা হলো। দক্ষিনবঙ্গের মত পূর্ব মেদেনীপুরও মৎস্য শিল্পের জন্য উন্নত। কিন্তু নানা কারনে বর্তমানে মৎস্য চাষীরা সংকটে পড়েছেন। তাই, তাঁরা নিজেদের বাঁচার তাগিদে নিজেরাই সংগঠিত হচ্ছেন।
বর্তমানে ভারতে প্রায় এক কোটি কুড়ি লক্ষ মৎস্যজীবি সমুদ্রে মাছ ধরে জীবিকা অজর্ন করেন। প্রায় আট হাজার কিলোমিটার সমুদ্র উপকুল এলাকায় বংশ পরম্প্রায় ভারতের মৎস্যজীবিরা জীবন জীবিকার সাথে যুক্ত।
প্রবল ঝড়, জল, বৃষ্টি, কখনো বা প্রখর রোদেই তাঁরা জল যান নিয়ে মৃত্যুকে তুচ্ছ করে নদী সাগরে পাড়ি দেন। রাত্রি শেষে ভোরের আগে ঘরে ফেরে। কখনো বা নিষ্ঠুর প্রকৃতি তাঁদেরই কাউকে ঘরে আর ফিরতে দেয়না। হারিয়ে যায় সমুদ্রে। গত কয়েকদিন আগের ঘটনা। ১৩ জন মৎস্যজীবি কাকদ্বীপ থেকে গিয়েছিল সাগরে। আর ফেরেনি। ট্রলারের খোঁজে তল্লাশি চলছে।
ঐ সমস্ত মৎস্যজীবিরা বছরে প্রায় ৩০ লক্ষ টন মাছ ধরেন। মাছ থেকে বিদেশী মুদ্রাও আসে। কিন্তু, রহস্যজনক কারণে শুধু মাত্র কাঁথি মহকুমাতেই প্রায় ষাট হাজার মৎস্যজীবি কর্মচ্যুত হবেন। অথচ, সমুদ্র মোহনায় বে আইনী ভাবে গড়ে উঠছে নানান প্রকল্প।
একদিকে গড়ে উঠছে জাহাজ ভাসার কারখানা। কেমিকেল হাব, সমুদ্র বন্দর, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি। অন্যদিকে জীবন জীবিকা থেকে মৎস্যজীবিদের উচ্ছেদ হচ্ছে।
ভারতের উচ্চ ন্যায় আদালতে মৎস্যজীবিদের জীবন জীবিকাকে স্বীকৃতি দিলেও বিশ্বায়নের কাছে নতি স্বীকার করে মৎস্যজীবিদের উপর আক্রমন আসছে।

টুকরো খবর...







উত্তম কুমারের স্মরনে স্টেশন...।
কলকাতার টালিগঞ্জ পাতালরেল স্টেশন ২৪ জুলাই থেকে পরিচিত হবে “উত্তমকুমার স্টেশন” নামে। সে দিন মহানায়ক উত্তমকুমারে জন্ম দিন। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানান। টালিগঞ্জের স্টুডিয় পাড়ায় দীর্ঘ দিন ধরেই মহানায়কের স্মৃতি বহন করছে। তাই স্থানীয় জনগণ অনেক দিন ধরেই মহানায়কের নামে এই রেল স্টেশনের নামকরণের জন্য দাবি করছে। মমতা ফোনে এ খবর জানিয়েছেন প্রবীণ অভিনেত্রী সুপ্রিয়াদেবীকে। সব শুনে খুবই খুশি হয়েছেন সুপ্রিয়া।
কলকাতায় দেখা গেলো আংশিক সূর্য গ্রহন...।

শতাব্দীর সবচেয়ে বড় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কলকাতার আকাশে মেঘের কারণে পুরো দেখা গেল না। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মাত্র ৯১ শতাংশ নজরে এল। এই সূর্যগ্রহণ দেখবার জন্য সাধারণ মানুষ ছাদ ও বিভিন্ন উঁচু স্থানে গিয়ে একত্রিত হয়েছিল, যাতে ভালমতো দেখা যায়। কিন্তু আকাশে ঘন মেঘের কারণে আংশিকভাবে সূর্যগ্রহণ দেখা গেল। সূর্যগ্রহণ উপলক্ষে হুগলী নদীতে প্রচুর মানুষ স্নান করেন। এই উপলক্ষে অনেক বেসরকারি সংগঠন ও বৈজ্ঞানিক সংগঠন সূর্যগ্রহণ দেখাবার অনেক ব্যবস্থা নিয়েছিল। এছাড়াও বিড়লা মিউজিয়ামের তরফে প্রোজেক্টরের মাধ্যমে প্রচুর মানুষ সূর্যগ্রহণ দেখেন।
যাত্রা শুরু করল গুগল মুন...।
গুগল তাদের ‘আর্থ’ সংস্করণের সাথে যোগ করলো গুগল মুন। আর গুগল এই দীর্ঘ লম্ফটি দিয়েছে ঠিক চাঁদের বুকে মানুষের পদধুলি দেবার ৪০ বছর পূর্তির দিনে। ইন্টারনেটে যে কোন তথ্য কিংবা অবস্থান খোঁজার জন্য ব্যবহৃত বিশ্বের জনপ্রিয় ‘সার্চ ইঞ্জিন' গুগল পৃথিবী থেকে এবার হাত বাঁড়ালো চাঁদে।
গুগল আর্থের মূল ‘সার্চ ইঞ্জিন'এর শীর্ষ টুল বারটিতে এখন থেকে আর্থ, মার্স এবং স্কাই এর পাশাপাশি জায়গা করে দেয়া হলো মুন এর জন্যও। তবে গুগলের সাহায্য নিয়ে চন্দ্র অভিযানে নামতে হলে প্রয়োজন হবে গুগল আর্থ ৫.০ সফটওয়ার। অবশ্য এটি বিনামূল্যে ডাউনলাউড করার সুযোগ রেখেছে গুগল। এই ওয়েবসাইটে রয়েছে চাঁদে যাওয়ার জন্য ক্রমাগত চলমান পথের দৃশ্যপট। রয়েছে এ্যাপোলো অভিযানে তোলা নাসা'র সরবরাহ করা চন্দ্রপৃষ্ঠের ভিডিও চিত্র। এছাড়া থাকছে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা চাঁদের আরো হরেক চেহারা।

রোনাল্ডোকে নিয়ে আশা ছাড়ে নি ফার্গুসন...।
ক্রিস্টিয়ানো রোনাল্ডো'কে নিয়ে আশার আলো ছাড়েন নি ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড'এর ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি মনে করেন রোনাল্ডো তার নিজের কেরিয়ার চলাকালীন ফের এই ক্লাবে ফিরতে পারে। ফার্গুসন এই ব্যাপারে জানান, "পর্তুগিজ স্ট্রাইকারটির এখনও অনেক লম্বা কেরিয়ার বাকি রয়েছে। ভবিষ্যতে ফের সে ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডে যোগ দেবে।" তিনি আরও জানান, "রোনাল্ডো ও ইউনাইটেড'এর সঙ্গে ভালবাসার সম্পর্ক। যদি একটু লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাবেন রোনাল্ডো কখনও অভ্যাস থেকে দূরে থাকে নি। সে সর্বদা খেলেছে ও কখনও চোট আঘাতও পায় নি। এখন তার বয়স মাত্র ২৪ বছর। আর তার কেরিয়ারে এখনও অনেক বছর পড়ে রয়েছে।" প্রসঙ্গত ক্রিস্টিয়ানো রোনাল্ডো রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।


সু পেলেন মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার..।

মায়ানমারের গণতন্ত্রের সমর্থক নেতা ও নোবেল পুরষ্কার বিজয়ী আঙ্গ সান সু আন্তর্জাতিক মহাত্মা গান্ধী শান্তি পুরষ্কার পেলেন। এই পুরষ্কার গ্রহণের সময় তিনি উপস্থিত থাকতে পারেন নি। এর কারণ হল বর্তমানে তিনি জেলে বন্দী রয়েছেন। এই পুরষ্কার সু'য়ের খুড়তুতো ভাই থেন বিন গ্রহণ করেন। থেন বিন হলেন সেই নেতা যিনি নিজেকে মায়ানমারের নির্বাসিত সরকারের প্রধান বলে ঘোষণা করেছেন।

বিশ্বে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে...।
বিশ্বে ৬৫ বছর বয়স্ক মানুষের সংখ্যা ২০৪০ সালের মধ্যে বর্তমান সময়ের চেয়ে দ্বিগুণ হয়ে দাঁড়াবে, ১.৩ মিলিয়ন। যা হবে, বিশ্বের মোট জনসংখ্যার ১৪ ভাগ। বর্তমানে বিশ্বে ৬৫ বছরের অধিক বয়স এমন মানুষের সংখ্যা ৫৬০ মিলিয়ন। গবেষণা পত্রে বলা হচ্ছে, প্রতি মাসে ৮ লক্ষ ৭০ হাজার মানুষ ৬৫ বছরে পা দেন। অর্থ্যাৎ দশ বছর পর ১.৯ মিলিয়ন বয়স্ক ব্যক্তি প্রতি মাসে তাদের ৬৫ বছরের জন্ম দিন পালন করবে। আর বয়স্ক ব্যক্তির সংখ্যা খুব দ্রুত পৃথিবীতে পাঁচ বছর বয়স এমন বাচ্চাদের চেয়ে বেশি হবে।

Tuesday, July 21, 2009

সিংহের সঙ্গে লড়াই করবে সলমান খান....।




ছবিতে নানা ধরনের পশু ও তাদের সঙ্গে লড়াই এটা কোন নতুন ব্যাপার নয়। তবে এবার কিন্তু বলিউডের দ্বিতীয় ব্যক্তি হিসাবে এক নতুন রেকর্ড করতে চলেছেন সলমান। এবার সরাসরি সিংহের সঙ্গে লড়াইতে নেমেছেন। এর আগে ধর্মেন্দ্র মাত্র একবার মা ছবিতে সিংহের সঙ্গে লড়াইতে নেমেছিলেনন। কয়েক মাস পরে রিলিজ হতে চলেছে সলমানের বীর ছবি। সেখানে সলমান এবার সিংহের সঙ্গে লড়াই করবেন। হয়ত এর মধ্যে কোন নতুন তথ্য নেই। তবে বিদেশ শুট্যিং হতে চলা বীর ছবিতে কিন্তু জীবন্ত সিংহের সঙ্গে লড়াই করবেন সলমান।তিনি ছবির নির্দেশককে জানিয়ে দিয়েছেন সরাসরি সিংহের সঙ্গে লড়াই করতে চান। সলমানের ইচ্ছা পূরণ করতে কিন্তু কোন ভাবেই পিছ পা নন নির্দেশক অনিল শর্মা। প্রথমে সিংহের জায়গায় তার প্রতিকৃতি কিছু ব্যবহার করে এই ছবির শট নেওয়ার জন্য সলমানকে অনুরোধ করেন। তবে সলমান তা মানতে নারাজ হলে এবার সত্যিই সিংহ খুজতে বেরিয়ে পড়েছেন অনিল শর্মা। বিদেশ ছবির এই অংশের শুট্যিং হবে। সেখানে ইতিমধ্যে সলমানের সঙ্গে লড়াই করার জন্য সিংহের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। তবে ছবির শুট্যিং কোথায় হবে তা নিয়ে কিছু বলেত নারাজ প্রযোজক থেকে পরিচালক।

টুকরো খবর....।মিলি রায়






বিহারে প্রকাশ ঝার নিউজ চ্যানেল....।

চিত্রনির্মাতা-নির্দেশক প্রকাশ ঝা বাস্তবের আঙ্গিকে সামাজিক নানা ইস্যু নিয়ে ফিল্ম নির্মাণ করে মানুষের মধ্যে চেতনা যুগিয়েছেন। 'মৃত্যুদন্ড', 'অপহরণ', 'গঙ্গাজল' প্রকাশ ঝার উল্লেখযোগ্য ছবি। এবার স্বদেশের মানুষকে তিনি দেশ বিদেশের খবর জানিয়ে জাগ্রত করবেন। হোমটাউন বিহারে খুব শীঘ্রই লঞ্চ করবেন একটি নিউজ চ্যানেল।
বিহারের আমজনতার কাছে খবরের ভান্ডার নিয়ে খুব শীঘ্রই হাজির হবে মৌর্যা টিভি নামে এই নিউজ চ্যানেলটি। প্রকাশ ঝা এর ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য জানা গেছে। অপরদিকে ঝা নির্মিত 'রাজনীতি'ছবির শ্যুটিংও প্রায় শেষ। খুব সম্ভবত এই বছরেই মুক্তি পাবে।

ক্রীড়ারত্ন পেতে পারেন বক্সার মৈরীকম......


চারবারের বিশ্বচ্যাম্পিয়ান মহিলা বক্সার এমসী মৈরীকম দেশের সর্ব্বোচ ক্রীড়া পুরষ্কার রাজীবগান্ধী ক্রীড়ারত্ন পেতে পারেন। পুরষ্কারের নির্বাচক সমিতি তার নাম নিয়ে সবাই একমত হয়েছেন। একজন শীর্ষ আধিকারিক জানান, "সমিতির সবাই মৈরীকম'কে নিয়ে সহমত প্রকাশ করেছেন। তাঁর নাম ক্রীড়া মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার বিজেন্দর কুমার ও পালোয়ান সুশীল কুমারের নাম আলোচিত হয়। কিন্তু মৈরীকম'এর ব্যাপারে সবাই সহমত পোষণ করেন।" মণিপুরের এই২৫ বছর বয়সী বক্সার এখন পর্যন্ত পাঁচটি বিশ্বচ্যাম্পিয়ানশিপে পদক জিতেছেন। এর মধ্যে টানা ৪বার স্বর্ণপদক জয় করেন। আরেক মণিপুরী বক্সার এল. সরিতাদেবী'কে ২০০৮ সালের জন্য অর্জুন পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

বিপাশার সঙ্গে অশান্তি মুগ্ধার.....।

বঙ্গললনা বিপাশার সঙ্গে এবার ঝগড়া বেধেছে মুগ্ধা গডসের। অল দা বেস্ট ছবির কাজ করতে গিয়ে শুরু অশান্তির। ইউনিট সূত্রের খবর দুই নায়িকার মধ্যে অশান্তি এমন বেধেছে যা মেটাতে গিয়ে ছবির প্রয়োজক থেকে কলাকুশলী সকলেই ক্লান্ত। শোনা যাচ্ছে দুইজনের মধ্যে কার্যত কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় ছবির কাজ চালিয়ে যাওয়া অসম্ভব। তবে কি ভাবে ছবি শেষ করা যায় তা নিয়ে এখন সকলে মিলে সমাধান সূত্র বার করার চেষ্ঠা করছেন। যে সকল সিনে বিপাশা আর মুগ্ধা একসঙ্গে আছেন তা করতে রাজি নয় বিপাশা। বিপাশার এই মনোভাবের জন্য ছবির কাজ ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। এর আগে বলিউডে অভিনেত্রী করিনা কাপুর ও ক্যাটরিনার সঙ্গে একাধিকবার বিরোধ হয়েছে। এখন এদের মধ্যে কথা বার্তা বন্ধ। এবার মুগ্ধার সঙ্গে। বলিউডের অভিনেতাদের সঙ্গে কিন্তু কোন বিরোধ বিপাশার হয়নি।
আমি কাজ পাগল লোহান....।

নিজের অসংযমী জীবনযাপনের জন্য তিনি এমনিতেই কুখ্যাত। তার বন্ধুরা তাকে পার্টি গার্ল বলে ডাকে। সেই বিতর্কিত অভিনেত্রী হলেন লিন্ডসে লোহান। তার বক্তব্য এখন নাকি তিনি মন দিয়ে কাজ করছেন। এবার তার মন রয়েছে ক্যারিয়ারের প্রতি। লিন্ডসের দাবি তিনি কাজ পাগল লোক। কাজ করতেই ভালোবাসেন। দিনের বেশীর ভাগ সময় আমি কাজ করি। আর বাকি সময়টা আমি নিজের জীবনটা উপভোগ করি। এতে কেউ যদি খারাপ কিছু মনে করেন তাহলে আমার কিছুই করার নেই। যারা তার নামে কুত্সা রটাচ্ছে তাদের তিনি পছন্দ করেন না বলে জানিয়েছেন লোহা।

এটিএম সমস্যার ক্ষতিপূরণ ব্যাঙ্কের......

আপনি এটিএম কাউন্টারে গিয়ে নিজের ডেবিট কার্ড দিলেন, তাতে টাকা না বেরোলে কিংবা যদি কম বেরোয়, তাহলে ক্ষতিপূরণ দেবে ব্যাঙ্ক। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে এখবর জানানো হয়েছে। এটিএম থেকে টাকা তুলতে গিয়ে কোন সমস্যায় পড়লে ব্যাঙ্ক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। যদি কোন ব্যাঙ্ক ১২ দিনের মধ্যে ভুল ট্র্যাঙ্কজকশনের টাকা না ফেরত দেয় তাহলে প্রতিদিন ১০০ টাকা করে ক্ষতিপূরণ দেবে। রিজার্ভ ব্যাঙ্ক এই মর্মে সমস্ত ব্যাঙ্ককে এটিএম সংক্রান্ত সমস্যা দূর করতে নির্দেশ দিয়েছে।

রামদেবকে কটাক্ষ করলেন সেলিনা.....।




সমকামীতা নিয়ে কয়েক দিন বাবা রামদেব দিল্লি হাইকোর্টের রায়ের সমালোচনা করেছিলেন। পাশাপাশি জানিয়ে দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি এবার সুপ্রীম কোর্টে যাবেন। পাশাপাশি সমকামী বিষয়ে যারা সর্মথন করেছিলেন তাদের সমালোচনা করেছিল যোগ গুরু বাবা রামদেব। এবার রামদেবের তীব্র সমালোচনা করলেন বলিউডের অভিনেত্রী সেলিনা জেটলি। তিনি বলেন অভিনয় আমার পেশা। এই সমন্ধে আমি জানি। রামদেব যোগ গুরু সে সমন্ধে জানেন। তবে ব্যক্তি জীবন নিয়ে অহেতুক মতামত দেওয়ার কোন প্রবণতা ঠিক নয়। রামদেব যে ভাবে নিজের পেশা ছেড়ে অন্যের জীবনের ব্যক্তিগত বিষয়ে নাক গলাচ্ছেন তা অত্যন্ত খারাপ। এমন কি যোগ দিয়ে হোমো সেক্সুয়ালিটি থেকে শুধরে ফেলা যায় তারও সমালোচনা করেন। বলেন এটা কোন রোগ নয়। আসলে নিজের প্রচারের জন্য রামদেব এই রাস্তা বেঁছে নিয়েছেন। এমন কি রামদেবকে তীব্র কটাক্ষ করে বলেন সমাজের ঠিকাদার রামদেব নন। সমাজের নিজস্ব নিয়মে সমাজ চলবে। রামদেবের উদ্দেশ্য বলেন দেশ বিদেশ প্রচীন গ্রন্থে সমকামিতার ব্যাপারে উল্লেখ আছে। সেখানে রামদেব সঠিক তথ্য দিচ্ছেন না। এক সময় সমকামীতা ছিল এখনও আছে। সত্য থেকে মুখ ঘুরিয়ে নিলে সত্য বদলে যাবে না। বরঞ্চ সত্যের মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছেন।

Monday, July 20, 2009

টুকরো খবর....




সিওল দলের সঙ্গে যোগ দেবেন পার্ক.....

ম্যানচেষ্টার ইউনাইটেডের সঙ্গে সিওলে যোগ দেবেন পার্ক৷ক্লাবের এশিয়া সফরে দলের সঙ্গে নেই পার্ক। তিনি সিওলে দলের সঙ্গে যোগ দেবেন। দুই বছর আগেও এশিয়া সফরে যেতে পারেননি পার্ক। পায়ে চোট থাকার কারণে নিজেকে সরিয়ে নেন এশিয়া সফর থেকে।ফার্গুসন পার্ক কে ক্লাবের নির্ভরযোগ্য ফুটবলার বলে উল্লেখ করেছেন। এশিয় ফুটবলারদের মধ্যে পার্ক এমন একজন ফুটবলার যিনি কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সূযোগ পেয়েছেন। সোমবারই অবশ্য ম্যান ইউ মালয়েশিয়ান ইলেভেনের মুখোমুখি হচ্ছেন।

বদ্রীনাথে আটকে ১০০০০ তীর্থ যাত্রী.....।

ভূস্খলনের কারণে জোশীমঠের আগে লামবগড়ের কাছে রাস্তা ভেঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রিজ ভেসে বদ্রীনাথ পথ অবরুদ্ধ হয়ে গেছে। যার ফলে প্রায় ১০০০০ তীর্থযাত্রী আটকে রয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে স্থানীয় একটি নালায় আচমকা আসা জলস্রোতে বদ্রীনাথ পথে জোশীমঠের থেকে প্রায় ২৫ কিমি পূর্বে লামবগড়ের কাছে ১৫০ মিটার রাস্তা ভেঙ্গে গেছে ও এর সঙ্গে সেই রাস্তার উপর থাকা ডাট ব্রিজ ভেসে গেছে।অস্থায়ীভাবে রাস্তা তৈরি করবার উপর নজর দিয়েছে প্রশাসন, কিন্তু আবহাওযা অনুকূল না হওয়া পর্যন্ত সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। আরও জানা গেছে স্থায়ীভাবে রাস্তা ঠিক করতে প্রায়২ মাস সময লাগবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত ২০০৪ সালে ঠিক এই জায়গাতে রাস্তা ভেঙ্গে পড়েছিল, যেটা ঠিক করতে প্রায় ২ মাস সময় লেগেছিল।

ঘরে ফিরলেন জ্যোতি বসু.....

রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী ও সিপিআই(এম)এর প্রাক্তন নেতা জ্যোতি বসু হাসপাতাল থেকে ঘরে ফিরলেন। গতকাল হাসপাতাল থেকে ছুটি পান প্রাক্তন মূখ্যমন্ত্রী। সল্টলেকের এমআরআই হাসপাতাল সূত্রে এখবর জানানো হয়েছে। হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে প্রাক্তন মূখ্যমন্ত্রী'র শারীরিক অবস্থার উন্নতি হওয়ার কারণে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তাররা।

রাজীব গান্ধী পুরস্কার পেলেন শাহীদ কাপুর....।

বলিউডের চট পটে তারকা শাহীদ কাপুর এবার ১২ তম রাজীব গান্ধী পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনি এ পুরস্কার পান। আগস্টের দ্বিতীয় সপ্তাহে এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কারের ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হবে। এ পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে শাহীদ কাপুর বলেন, “এ সম্মানজনক পুরস্কার দেওয়ার আমি যেমন খুশি, তেমনি অবাক। আমার বয়স তো মাত্র ২৮ বছর। এ বয়সেই এত বড় পুরস্কার পাওয়া কি কম কথা!’ এর আগে অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকার, মুকেশ আম্বানি, সুনীতা উইলিয়ামসের মতো খ্যাতিমান ব্যক্তিরা এ পুরস্কার পেয়েছেন।

ফস্টার ভালো গোলকিপার ফার্গি.....

তরুণ গোলকিপার বেন ফস্টারকে নিয়ে ভীষণই আশাবাদী কোচ স্যার আলেক্স ফার্গুসন। এশিয়া সফরে আসা এই ইংরেজ গোলকিপার সম্পর্কে তার উক্তি একদিন ইংল্যান্ডের এক নম্বর গোলকিপার হবে ও। ২৬ বছর বয়সী এই গোলকিপার মালেশিয়া একাদশের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছিলেন। ফার্গির মতে, গত তিন-চার মাসে প্রথম খেলতে নেমে খুব ভালো খেলেছে ফস্টার। সুযোগ পেলেই আরও ভালো খেলবেন তিনি।

৭১ বছরে বিয়ে করলেন রবার্ট.....
হলিউডের জনপ্রিয় তারকা রবার্ট রেডফোর্ড তাঁর প্রেমিকা সিবিলে জেগর্সের সঙ্গে জীবনের গাঁটছোড়া বাঁধলেন। ৭১ বছরের রবার্ট বিয়ে করলেন ৫১ বছর বয়সী অভিনেত্রী সিবিলে জেগার্সকে। ১৯৯৬ সাল থেকেই তাদের দুজনার মধ্যে প্রেম ছিল। এতদিনে এই প্রেমীকযুগল তাদের প্রেমকে পরিণতি দিলেন।

মুড অনুযায়ী চরিত্র বাছি ইমরাণ....।




মামা আমিরের সঙ্গে একটি বিষয়ে তাঁর মিল আছে। আমিরের মতই যে কোন কাজই তিনি পারফেক্ট করতে চান। তাই তো লাক ছবির একটি গানের দৃশ্যে ডান্সের সিকোয়েন্সে প্রথমে আপত্তি প্রকাশ করলেও পরে তিনি তা একেবারে সঠিক ভঙ্গিতেই করেছেন। কেরিয়ারের শুরুটা করেছিলেন রোমান্টিক ফিল্ম দিয়ে। ইমরানের সেই রোমান্টিক ইমেজটা তরুন প্রজন্মের মনে দাগ ফেলে দিয়েছিল। রাতারাতি তিনি লাভ করেন সাফল্য।
তবে টাইপড রোলে নিজেকে বাঁধবেন না। বলিউডের নবাগত অভিনেতাদের দৌড়ে এগিয়ে যেতে গেলে নিজেকে প্রমাণ করতে হবে। সেটা তিনি ভালো করেই জানেন। তাই নানা ধরনের চরিত্রেই অভিনয় যোগ্যতা প্রমাণ করতে চান ইমরান। ফিল্ম নির্বাচনের ক্ষেত্রে খানিকটা মুডের উপর চলেন বলিউডের এই তরুণ অভিনেতা। ইমরানের মতে ভিন্ন চরিত্রে অভিনয় করাটাই একজন অভিনেতার কাছে চ্যালেঞ্জের ব্যাপার। সেই কারণে শুধু রোমান্টিক চরিত্রেই নয় অ্যাকশান ছবিতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন।তার পর তিনি পরপর দুটো অ্যাকশান ছবি সাইন করেছেন। তবে এক নাগাড়ে অ্যাকশান ছবি করার পর হয়ত তিনি হাপিয়ে উঠেছেন। তাই বর্তমানে তিনি কমেডির দিকেই ঝুঁকছেন। এবার ইমরান চাইছেন কমেডি ছবিতে অভিনয় করতে।