Saturday, April 11, 2009

অক্ষয়ের কু আচরণে মদত, গ্রেফতার টুইঙ্কেল খান্না


ফ্যাশান উইকে স্বামী অক্ষয়ের কু আচরণে মদত দেওয়ার জন্য বিপাকে পড়লেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না৷ গতকাল তিনি নিজেই আত্মসমর্পণ করেন৷ পরে মুম্বাই পুলিশ তাঁকে গ্রেফতার করে৷ তবে কিছুক্ষন পরেই অবশ্য তিনি জামিনে ছাড়া পেয়ে যান৷ তবে এর জন্য টুইঙ্কেলকে 950 টাকা জরিমানা দিতে হয়েছে৷ টুইঙ্কেল রেহাই পেলেও অক্ষয় কিন্তু এই অভদ্র আচরণের জন্য সহজে ছাড় পাবেন না৷ বর্তমানে তিনি বিদেশে শ্যুটিং করতে গেছেন৷ বিদেশ থেকে আসলেই তাঁকে গ্রেফতার করবে মুম্বাই পুলিশ৷ ফ্যাশান উইকে ক্যাটওয়াক করার পর অক্ষয় স্ত্রী টুইঙ্কেলকে দিয়ে জনসমক্ষে জিনসের বাটন আটকাতে বলেন৷ টুইঙ্কেলও যথারীতি স্বামীর আদেশ পালন করেন৷ এই ঘটনাই মুম্বাই এর সমাজকর্মী অনিল নায়ারের চোখে বাঁধে৷ তিনি অক্ষয়ের বিরুদ্ধে মামলা করেন৷ খিলাড়ি কুমার এবার কি করবেন? বিদেশ থেকে ফিরে হয়ত তাঁকে কোর্টের চক্কর কাটতে হবে৷

সন্দেহজনক আচরণের কারণে একজন ভারতীয় সমেত 6 জনকে গ্রেফতার করল পাকিস্তানি পুলিশ৷



এদের সবাইকে রাওয়ালপিন্ডির পাশে সিহালা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়৷ পাক পুলিশের তরফে জানানো হয়েছে গ্রেফতার করা ভারতীয় ব্যক্তিটি পাকিস্তানে গুপ্তচর বৃত্তির কাজ করত৷ আর তাকে সূচনা দেওয়ার জন্য আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়৷ পাক পুলিশ দাবি করেছে গ্রেফতার হওয়া ব্যক্তিটির কাছ থেকে গুরুত্বপূর্ণ শহরের নকশা ও ফোন নম্বর উদ্ধার করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে৷
সন্দেহজনক আচরণের কারণে একজন ভারতীয় সমেত 6 জনকে গ্রেফতার করল পাকিস্তানি পুলিশ৷ এদের সবাইকে রাওয়ালপিন্ডির পাশে সিহালা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়৷ পাক পুলিশের তরফে জানানো হয়েছে গ্রেফতার করা ভারতীয় ব্যক্তিটি পাকিস্তানে গুপ্তচর বৃত্তির কাজ করত৷ আর তাকে সূচনা দেওয়ার জন্য আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়৷ পাক পুলিশ দাবি করেছে গ্রেফতার হওয়া ব্যক্তিটির কাছ থেকে গুরুত্বপূর্ণ শহরের নকশা ও ফোন নম্বর উদ্ধার করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে৷

ঘুম কম হলে বাড়ে আত্মহত্যার ঝুঁকি



ঘুমের অনিয়ম হলে আত্মহত্যার ঝোঁক বাড়ে৷ এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ ঘুমের ক্ষেত্রে খুবেশি অনিয়মে ভোগে, তারা প্রায়ই আত্মহত্যা করার কথা ভাবে অর্থাৎ নিজেদের যে কোন ভাবে মেরে ফেলার চেষ্টা করে৷

এছাড়া গবেষকরা দেখেছেন, ঘুমের অভাবে মানুষের বিচার বিবেচনা শক্তি লোপ পায় এবং হতাশা বাড়ে৷ তবে মস্তিষ্কের সেরোটোনিন নামের এক ধরনের রাসায়নিক উপাদানের কার্যকারিতার ত্রুটির কারণেও আত্মহত্যার ঝুঁকি বাড়ে৷
গবেষকরা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তাঁদের গবেষণার ফলাফল প্রকাশ করে বলেন, একজন মানুষের সকাল সকাল ঘুম ভেঙ্গে যাওয়া, ঘুম না আসা অথবা রাতে বার বার ঘুম ভেঙ্গে যাওয়া – এ ধরনের যত বেশি সমস্যা হয়, ততোটাই তার মধ্যে আত্মহত্যা বা নিজেকে মেরে ফেলার চিন্তা ও ঝোঁক বাড়তে থাকে৷ গবেষকরা দেখেছেন, যে বয়স, লিঙ্গ, বৈবাহিক এবং অর্থনৈতিক অবস্থার ভিন্নতা থাকা সত্ত্বেও প্রায় প্রতিটি মানুষের ক্ষেত্রেই খুব সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠার সাথে আত্মহত্যার একটি নিবিড় সম্পর্ক রয়েছে৷
মিশিগান ইউনিভার্সিটির গবেষক মার্সিন ওয়াজনার এবং তাঁর সহযোগীরা আমেরিকার ৫,৬৯২ জন নারী-পুরুষের মধ্যে ঘুম এবং আত্মহত্যার সম্পর্ক নিয়ে এই গবেষণা করেন৷ গবেষণায় অংশগ্রহণকারীদের এক তৃতিয়াংশই পূর্বের বছরে ঘুম জনিত কমপক্ষে একটি সমস্যা থাকার কথা স্বীকার করেছে৷ উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর সারা বিশ্বে ৮,৭৭,০০০ মানুষ আত্মহত্যা করে৷ আর একজন ব্যক্তি আত্মহত্যা করার আগে গড়ে ১০ থেকে ৪০ বার আত্মহত্যার চেষ্টা করে৷
ওয়াজনার বলেন, ঘুমের ক্ষেত্রে যাদের এক বা একাধিক সমস্যা রয়েছে তারা অন্যদের চেয়ে ২.৬ গুণ বেশি আত্মহত্যার ঝুঁকিতে থাকে৷ এখান থেকে উপলব্ধি করা যায়, যে জনস্বাস্থ্যের ক্ষেত্রে একজন রোগীর ঘুমের বিষয়টি চিকিৎসকের কতটা লক্ষ্য করা দরকার৷ কেননা মানসিক সমস্যা না থাকলেও একজন রোগী আত্মহত্যার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে৷ তবে মানসিক ভারসাম্যহীন এবং উঠতি বয়সী ছেলে-মেয়েদের ক্ষেত্রে এ ঝুঁকি অনেক বেশি বলে গবেষকরা মনে করেন৷ ওয়াজনার বলেন, আমাদের গবেষণা থেকে দেখা যাচ্ছে, যে মানুষের ঘুমের সমস্যা বা অনিয়ম দূর করতে পারলে, আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনা সম্ভব হতে পারে৷

অর্থনীতির উন্নতির আশার আলো দেখছেন ওবামা


ক্ষমতায় আসার ৩ মাস পর অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলায় প্রশাসনের পদক্ষেপগুলির সুফল দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তবে তিনি মনে করিয়ে দেন, যে আরও অনেক কাজ বাকি রয়েছে৷

বিশ্বজুড়ে আর্থিক ও অর্থনৈতিক সঙ্কটের সূত্রপাত ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে – যখন জর্জ ডাব্লু বুশ সেদেশের প্রেসিডেন্ট ছিলেন৷ বারাক ওবামা ক্ষমতায় এসে উত্তরাধিকারসূত্রে সেই পরিস্থিতির মুখোমুখি হলেন৷ নিবার্চনী প্রচারাভিযানে এবং ক্ষমতায় আসার পরেও ওবামা এই সঙ্কটের সমাধানের প্রশ্নে কোনো অলীক, অবাস্তব স্বপ্ন দেখান নি, চটজলদি সমাধানসূত্র তুলে ধরেন নি – বরঞ্চ অত্যন্ত স্পষ্ট ভাষায়, সতর্কতার সঙ্গে অপ্রিয় ও ভয়াবহ বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন৷ তাঁর প্রশাসন হাত গুটিয়ে বসে থাকে নি – একের পর এক কর্মসূচির মাধ্যমে পরিস্থিতির মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সেই সব কর্মসূচির সার্থকতা ও প্রভাব সম্পর্কে বিতর্ক থাকতে পারে এবং বিরোধী রিপাব্লিকান দলের কণ্ঠে সমালোচনাও শোনা যাচ্ছে৷
সেই বারাক ওবামাই ক্ষমতা গ্রহণ করার ৩ মাস পর ক্ষীণ হলেও অর্থনীতির উন্নতির প্রশ্নে সামান্য আশার আলো দেখতে পাচ্ছেন৷ সতর্কভাবে হলেও তিনি এই প্রথম ইতিবাচক প্রবণতার কথা বললেন৷ একইসঙ্গে জানিয়ে দিলেন, যে আরও অনেক কাজ বাকি রয়েছে৷ অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলা করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রশাসন আরও নতুন পদক্ষেপ নিতে চলেছে বলে ওবামা ইঙ্গিত দিয়েছেন, যদিও এই পরিকল্পনার খুঁটিনাটি কোনো বিষয় সম্পর্কে তিনি মুখ খোলেন নি৷
শুক্রবার ওবামা পরিস্থিতির পর্যালোচনা করতে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘ফেড’এর প্রধান বেন বার্নাক, অর্থমন্ত্রী টিমথি গাইটনার, অর্থনৈতিক উপদেষ্টা লরেন্স সামার্স সহ একাধিক উপদেষ্টা ও প্রশাসনের অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন৷ ওবামার মতে, ব্যাঙ্কিং ব্যবস্থাকে চাঙ্গা করতে যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার সুফল ক্রমশঃ লক্ষ্য করা যাচ্ছে – যেমন ছোট আকারের শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠান আবার ব্যাঙ্কের ঋণ পেতে শুরু করেছে, কর ছাড়ের কর্মসূচি কার্যকর হতে শুরু করেছে, পরিকাঠামো ও জ্বালানীর ক্ষেত্রে নতুন বিনিয়োগ দেখা যাচ্ছে৷
ওবামা মনে করিয়ে দেন, যে প্রশাসনের যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত মানুষ সেই সব প্রচেষ্টার ফলাফল দেখতে চায়৷ তিনি বলেন, ‘‘আমাদের মনে রাখতে হবে যে আমরা যাই করি না কেন, তার ফল হতে হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং মার্কিন জনগণের আয়বৃদ্ধি৷’’
এদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে বিগত মার্চ মাসে বাজেট ঘাটতির মাত্রা ১৯,২৩০ কোটি ডলার ছুঁয়েছিল, যা এক সর্বকালীন রেকর্ড৷

অ্যাম্বুলেন্স ব্যবহারে সন্ত্রাস হানার আশঙ্কা পাকিস্তানে......।

11.04.2009.
পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাতে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে দেশটির সবচেয়ে বড় বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস। গ্র"পটি বৃহস্পতিবার সরকারের প্রতি তাদের অ্যাম্বুলেন্সও নিরাপত্তা তল্লাশির আওতায় আনার অনুরোধ জানিয়েছে। sসসসসসসপাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়ে চলেছে। এতে উদ্বিগ্ন হয়ে উঠেছে পরমাণু শক্তিধর দেশটির অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। পাকিস্তান জুড়ে দুই হাজার অ্যাম্বুলেন্স পরিচালনাকারী প্রতিষ্ঠান এদাই ফাউন্ডেশনের পরিচালক আবদুল সাত্তার এদাই বলেছেন, তিনি সরকারের প্রতি তার ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্সকে তল্লাশির আওতায় আনার অনুরোধ করেছেন। সাত্তার রয়টার্সকে বলেন, "যে কোন সন্ত্রাসী হামলায় আমাদের অ্যাম্বুলেন্স ব্যবহার করা হতে বলে পারে ভয় পাচ্ছি আমি।" তিনি বলেন, "ছিনতাই করে অথবা চালককে অর্থ দিয়ে অ্যাম্বুলেন্সকে সন্ত্রাসী হামলায় লাগানো হতে পারে। তাই অন্যান্য গাড়ির মতো অ্যাম্বুলেন্সেও তল্লাশি চালানো ঠিক হবে।" ফাউন্ডেশনের মুখপাত্র আনোয়ার কাজমি জানান, পাকিস্তারে অ্যাম্বুলেন্সগুলো প্রায়ই নিরাপত্তা তল্লাশি ছাড়াই বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করে থাকে।

Friday, April 10, 2009

সোমবার মনোনয়ন পত্র জমা দিচ্ছেন প্রনব মুখোপাধ্যায়



আসন্ন লোক সভা নিবার্চনে জঙ্গীপুর কেন্দ্র থেকে সোমবার মনোনয়ন প্ত্র জমা দেবেন কেন্দ্রিয় বিদেশ মন্ত্রী প্রনব মুখোপাধ্যায়।
গতকাল গভীর রাতে কলকাতা থেকে দিল্লি আসেন প্রনব বাবু। আজ ভোরে পৌছেচ্ছেন শিলচরে। সেখানে দিনভোর চলবে প্রচার কর্মসুচি। ফিরবেন শনিবার সকালে। শনিবার তৃনমুল নেত্রির সাথে মিটিংয়ে বসার কথা। রবিবার পৌছবেন জঙ্গীপুর। সারাদিন করবেন জনসভা, রোড শো প্রভৃতি প্রচার অভিযান। সোমবার সকালে জমা দেবেন মনোনয়ন পত্র। তৃনমুল নেত্রির সাথে মিটিংয়ে কি বিষয় আলোচনা হবে? এই প্রশ্নের জবাবে প্রদেশ নেতৃত্বের তরফ থেকে জানা গেছে মূলত যৌথ প্রচারের কর্মসুচি নির্নয়ের জন্যই প্রনব-মমতা এই বৈঠক। মমতা ও সনিয়ার যৌথ জনসভা করার বিষয়েও আলোচনা হবে এই মিটিংয়ে ।কবে যৌথ জনসভা হবে ,এই প্রশ্নের সঠিক দিনক্ষন স্থীর হবে এই মিটিং থেকেই ।মূলত ১৬ তারিখ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই মিটিং হওয়া সম্ভাবনা। কারন প্রশাসনের নিয়ম অনুসারে ১৬ তারিখের আগে মিটিং মিছিল বা জনসভায় মাইক ব্যবহার করা যাবে না।

তৃনমুল কংগ্রেস নেতা গুলি বিদ্ধ উত্তর কলকাতায় মমতার ছবিতে কালি মাখালো সি পি আই (এম) দক্ষিন কলকাতায়।



গত কাল রাতে উত্তর ও দক্ষিন কলকাতার দুটি পৃথক ঘটনা প্রাক ভোট পরিস্থিতিকে বেশ খানিকটা উত্তপ্ত করে দিলো। উত্তর কলকাতার তৃনমুল নেতা জং বাহাদুর সিং একদল দুষ্কীতিদের দ্বারা আক্রান্ত হন। সি পি আই (এম)-র স্থানীয় নেতা শেখ মমতাজ সহ দশ জনের এক দুষ্কীতির দল জং বাহাদুর সিং কে আক্রমন করে বলে স্থানীয় মানুষের কাছ থেকে জানা গেছে।
গতকাল রাত ১০টা ১৫ মিনিটে তৃনমুল কংগ্রেসের পার্টি অফিস থেকে ফেরার পর জং বাহাদুর বাড়ির সামনের রাস্তায় পায়চারি করছিলেন। তখন একদল দুস্কীতি তাকে ঘেরাও করে প্রথমে গুলি চালায়। গুলি বিদ্ধ জং বাহাদুরের মৃত্যু সুনিশ্চিত করতে চপার দিয়ে আঘাত করে তারা। এমন পরিস্থিতিতে তার ছেলে বাবাকে বাচাঁতে দুষ্কিতিদের উপর ঝাঁপিয়ে পড়ে। চপারের আঘাতে তিনি তখন আসঙ্কাজনক অবস্থায় এস.এস.কে এম হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। জং বাহাদুর কেও গুলিবিদ্ধ অবস্থায় ওই একই হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের মাধ্যমে গুলি বার করে দেওয়ার পর তিনি অনেকটাই বিপদ মুক্ত। এদিকে অঞ্চলে দুষ্কীতিদের তান্ডবে সাধারন মানুষ ক্ষুদ্ধ। তৃনমুল ও কংগ্রেস দলের পক্ষ থেকে কাশীপুর থানা ঘেরাও করার কর্মসুচি নেওয়া হয়েছে সন্ধে ছটায়। এখানে উপস্থিত থাকবেন তৃনমুল নেত্রি মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে দক্ষিন কলকাতার বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের গোপাল মিত্র লেন রাতের অন্ধকারের কে বা কারা কালি মাখিয়ে দেয়।ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিন কলকাতার গোপাল মিত্র লেন। তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় কাউন্সিলার অঞ্জন দাসের নেতৃত্বে বেশ কিছুক্ষন পথ অবরোধ করা হয়। আজ সন্ধ্যায় বিধান সভার বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃনমুল। বিষয়টি নিয়ে তৃনমুলের তরফ থেকে স্থানীয় থানায়। এফ আই আর ও দায়ের করা হয়েছে। নিবার্চন কমিশনের কাছে পুরো বিষয়টি জানাবে তৃনমুল।

৯০ দর্শকের বলিউড ইন্দ্রর পতন।চলে গেলেন পরিচালক শক্তি সামন্ত।


মিলি রায়,কলকাতা.১০.০৪.২০০৯.
প্রায় দেড় মাস অসুস্থ থাকার পর চলে গেলেন বলিউডের বিখ্যাত বাঙালি পরিচালক শক্তি সামন্ত।বৃহস্পতিবার (৯.৪.২০০৯) সন্ধ্যা ছটা আঠাশ মিনিটে মুম্বাইয়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৮৩ বছর।
১৯২৬ সালে বধর্মানে জন্মগ্রহন করেছিলেন শক্তি। কর্মের সন্ধানে পাড়ি দেন মুম্বাই। বলিউড ফিল্ম জগৎ কে উপহার দেন একের পর এক সুপার হিট সিনেমা। তার পরিচালিত অমর প্রেম,আরাধনা,কাটিপতঙ্গ,বরসাত কি এক রাত,কাশ্মীর কি কলি জনপ্রিয়তার শিখর স্পর্শ করে। মুম্বাইয়ে কর্মজীবন শক্তি শুরু করেন একজন স্কুল শিক্ষক হিসেবে। মুম্বাই থেকে দুশো কিমি দূরে শিক্ষকতা করতেন তিনি। নিতান্ত সখের বসে চলে আসেন ফিল্ম দুনিয়ায়। সু্যোগ পান পরিচালনায়।প্রতিষ্টা করেন নিজস্ব প্রোডাকশান হাউস ‘শক্তি ফিল্মস’। অংশিদার হন বিখ্যাত স্টুডিও নটরাজ স্টুডি’ও র।
১৯৪৮ সালে সিনেমা জগতে পদার্পন করার পর শক্তি ক্রমে হয়ে ওঠেন বলিউডের বেতাজ বাদশা। ৩৭ টি হিন্দি ৬ টি বাংলা সিনেমা পরিচালনা করেন তিনি। যার অধিকাংশই সুপার হিট।বলিউডের বহু তারকার জন্ম দিয়েছে শক্তি সামন্ত। রাজেশ খান্না,শর্মিলা ঠাকুর থেকে মহানায়ক উত্তম কুমারের বলিউড আগমন শক্তি সামম্তের হাত ধরেই। উত্তম-শর্মিলার জুটি অমানুষ-আনন্দ আশ্রম আজ ও জনপ্রিয়তম সিনেমা গুলির অন্যতম। শক্তি সামন্তের মৃত্যুতে বলিউড সহ গোটা শিল্প প্রেমিক ভারত শোকাস্তব্ধ।