Wednesday, May 27, 2009

এ এতদিন যেটা ছিল পুরীর হোটেলে বার সেটা ঘটল পুরীর জগন্নাথ মন্দিরে

ভুবনেশ্বরঃ পুরীর জগন্নাথ মন্দির চত্বরে ২৬মেঃ সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল মধ্যবয়সী এক মহিলার মৃতদেহ। সিংহদুয়ার পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মন্দিরে ‘কৈলি বৈকুন্ঠ’ এলাকায় একটি কাঠের কাঠামোয় দরিতে ঝুলছিল দেহটি। মন্দিরের স র্বত্র কড়া পাহারা সত্ত্বেও এমন ঘটনা কি করে ঘটল তা নিয়ে সকলেই বিস্মিত। মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা চার মন্দির-পুলিশকে কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেণ্ড করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায় মহিলার পরিচয় এখনও জানা যায়নি।মৃতার বয়স পঞ্চাশের কাছাকাছি ।দেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান ,এটি আত্মহত্যা।

Tuesday, May 26, 2009

২৬.০৫.০৯

মাননীয়,
সভাপতি
১০নং ওয়ার্ড তৃনমূল কংগ্রেস
কোলকাতা-
বিষয়ঃ-লোকসভা নিবার্চনে বুথ ভিত্তিক ফলাফল পযার্লোচনা এবং জমা ও খরচের হিসাব পেশ করার জন্য আবেদন।
মহাশয়,

পঞ্চাদশ লোকসভা নিবার্চনে কোলকাতা উত্তর কেন্দ্রে আমাদের প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই নিবার্চনে ১০ নং ওয়ার্ডের বুথ ভিত্তিক ফলাফল কি রুপ তাহা জানার জন্য আমরা সাধারন কর্মীরা প্রচন্ড ভাবে উৎসুক। তাই আপনার কাছে আমাদের অনুরোধ অবিলম্বে সভা ডেকে সাধারন কর্মীদের কাছে বুথ ভিত্তিক ফলাফল নিয়ে বিশদ ভাবে আলোচনা করার জন্য,
এছাড়াও, এই নিবার্চন সুষ্ট ভাবে পরিচালনা করিবার জন্য প্রার্থী শ্রী সুদীপ বন্দোপাধ্যায় এবং ড্যামী প্রার্থী শ্রী সন্দীপন বিশ্বাসের কাছ থেকে আপনি এবং সমীর মুখার্জি কত অর্থ নিয়ে এসেছিলেন এবং তার পরিমান কত? সেই অর্থ কোনখাতে কি ভাবে খরচ হয়েছে সেই জমা এবং খরচের পুঙ্খানুপুঙ্খ বিবরন ঐ সভায় পেশ করার জন্য আবেদন জানাচ্ছি।
আশাকরি যথাশীঘ্র সম্ভব এই সভা ডেকে আমাদের এই দাবীর যথাযোগ্য মযার্দা দেবেন। আপনার সহানুভূতি সম্পুর্ন সহযোগীতার আশায় রইলাম।
ধন্যবাদান্তে

বিনীত

১০নং ওয়ার্ড তৃনমূল কংগ্রেসের সাধারন কর্মী বৃন্দ।

*** এই চিটির xe-rox copy
উত্তর কোলকাতার তৃনমূল কংগ্রেস
সভাপতি শ্রী তারক বন্দোপাধ্যায়
মহাশয়াকে পাটানো হল।

Friday, May 8, 2009

মমতার নামে সমন, সমন জারি রবিন দেবের বিরুদ্ধে’ও। দুজনেই গরহাজির পুরকোর্ট।

মমতার নামে সমন, সমন জারি রবিন দেবের বিরুদ্ধে’ও। দুজনেই গরহাজির পুরকোর্ট।

বেসরকারি বাড়ির দেওয়ালে অনুমতি না নিয়ে দেওয়াল লেখার অভিযোগে। অভিযুক্ত দক্ষিন কলকাতা লোকসভা কেন্দ্রের দুজন যুযুধান প্রার্থী মমতা বন্দোপাধ্যায় ও রবিন দেব। পুরকোর্টের পক্ষ থেকে দুজনকেই হাজির থাকার নির্দেশ দেওয়া হয়ে ছিলো। রবিন-মমতা দুজনের এই একটা বিষয়ে দেখা গেলো অসম্ভব মিল। দুজনেই কোর্টের অবাধ্য। তবে রবিন বাবুর পক্ষ থেকে আদালতে উপস্থিত ছিলেন জনৈক। তিনি রবিন বাবুর পক্ষ থেকে হাজিরা দেওয়ার পরবর্তী সময় চাওয়া হয়। সেই মতো আগামী ২৫ শে জুন পুর আদালতে তাকে হাজির হওয়ার নিদের্শ দেওয়া হয়। মমতা বন্দোপাধ্যায় নিজে এবং তার তরফ থেকে কেউ উপস্থিত না থাকায় মমতা কে সমন ধরাতে পারলনা পুর আদালত