

বাবরি মসজিদ নিয়ে লিবারহান কমিশন রিপোর্ট জমা দেবার দিন দুয়েকের মাথায় পাকিস্থানে বসবাসকারী হিন্দু তথা সংখ্যালঘুদের বাঁচাতে মাঠে নামলেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানি।
পাকিস্থানের তালিবান অধুষ্যিত এলাকায় জোর করে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া হচ্ছে-এই অভিযোগ তিনি জানিয়েছেন। এবং কেন্দ্রীয় সরকার কে এই নিয়ে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছেন।
পাকিস্থানের পশ্চিম সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী হিন্দুদের উপর সুরক্ষা দেওয়ার নামে জোর করে তালিবানরা অনেকদিন ধরে ‘জিজিয়া’ নামক এই অতিরিক্ত কর আদায় করে আসছে বলে জানা গেছে।
আদবানি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, তার দল খুব শীঘ্রই এই নিয়ে পাকিস্থান সরকারের সঙ্গে এক জরুরী বৈঠক করবেন। তার দল, হিন্দু এবং শিখদের নিরাপত্তা জোরদার করতে পাকিস্থান সরকারকে অনুরোধ করবেন বলেও তিনি জানান।
No comments:
Post a Comment