
খেলা থেকে অবসর নিয়েছেন ছয় মাস আগে। কিন্তু খেলা তাকে ছেড়ে যায়নি। তিনি ফিরে আসতে পারেন প্রশাসনিক কোন ভুমিকায়। এমনই ইঙ্গিত সৌরভ দিলেন তার ৩৭তম জন্মদিনে।আর বাংলার প্রতি টানের জন্যই স্বভাবতই তার প্রথম পছন্দ বাংলা অর্থাৎ সি এ বি। ইতিমধ্যেই সি.এ.বি তে জগমোহন ডালমিয়ার বিরোধী গোষ্ঠীরা সৌরভকে তাদের পাশে পেতে বিশেষভাবে আগ্রহী।
দাদার কথায় ‘আমি বাংলার হয়ে খেলেছি এবং নিজেকে সারা জীবন বাংলার ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবেই দেখতে চাই।’
অপরদিকে সি এ বি সভাপতি এ সম্বন্ধে কিছু জানেননা বলে উড়িয়ে দিয়েছেন।
No comments:
Post a Comment