Thursday, July 9, 2009

২২ শে জুলাই পূর্ণগ্রাস সূর্যগ্রহন.....................




আগামী ১০ বছর আগে দেখা দিয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহন। আবার কোলকাতা বাসী দেখতে পাবে ২২ জুলাই। সেদিন সকাল থেকে আকাশের নীল রঙ্গ পাল্টে যাবে। সারা আকাশকে ডেকে দেবে পশ্চিমদিক থেকে আসা এক গভীর ছায়া। ডেকে দেবে সূর্যকে ও। আর এই অন্ধকারের মধ্যে দিয়ে হীরের মতো ঝলসে উঠবে সূর্য। ঠিক তখনি দেখা দেবে গ্রহন আর চারি দিকে ছড়িয়ে যাবে,রামধনুর আলো ভারতের আকাশে দেখা দেবে।
জ্যোতিবিজ্ঞানীরা বলছেন এই শতাব্দীতে এটাই হয়তো শেষবারের মতো পূর্ণগ্রাস সূর্যগ্রহন। আগামী ১০ বছরের মতো দেখা না গেলোও আংশিক ভাবে সূর্যগ্রহন দেখা যাবে কোলকাতার আকাশে। ওই দিন ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করে পূর্ণতায় পৌঁছাতে সময় লাগবে সকাল ৬টা ২৫মিনিট। আর ৬টা ২৮মিনিট পর্যন্তো থাকবে এই পূর্ণতা ।
জ্যোতিবিজ্ঞানী ও স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রোফেসার বাসুদেব ভট্টাচার্য বলেছে,-“গ্রহন শুরু হওয়া থেকে পূর্ণতার মধ্যেই ঘটে যাবে অসাধারণ সব প্রাকৃতিক ঘটনা। রঙের খেলেয় মুগ্ধ হতে হবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহন তাই এতটাই আকর্ষণীয়। গায়ে কাঁটা দেবে এমন সব ঘটনার সাক্ষী থাকতে পেরে”।
‘বেলি’স নেকলেস’ ‘ডায়মন্ড রিং’ এই সমস্ত কিছু দেখা যাবে ভারতের আকাশের বুকে। কালো মেঘের মতো একটা ছায়া ছুটে আসবে সূর্যকে গ্রাস করার জন্য একে বলে ‘শ্যাডো ব্যান্ড’ বা ‘ছায়া লহরী’।
এবার কোলকাতা থেকে আংশিক গ্রহন দেখা যাবে। ডায়মন্ড রিং-এর মতো পুরোটা দেখা না গেলেও সূর্যের চারদিক থেকে ছড়িয়ে পড়বে আলোর বিচ্ছুরন। কোলকাতায় আংশিক দেখা গেলেও বিহারের বেশ কিছু জায়গা থেকে ভালোভাবে দেখা যাবে এই গ্রহন। দেখা যেতে পারে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি বা কালচিনিওতে।

No comments:

Post a Comment