Saturday, July 11, 2009

সাগর যাত্রার জন্য অবিলম্বে দরকার কপিল সেতু..।




স্বপন হালদার
দেশ-বিদেশ থেকে প্রায় প্রতিদিন বহুলোক কপিলমুনির আশ্রমে আসেন। কিন্তু সাগরে কপিলমুনি যাবার রাস্তা ভাল হলেও নদী পারাপারের সমস্যা অনেক, অবশ্য জোয়ারের সময় কোন সমস্যা হয় না। কিন্তু ভাঁটার সময় এক ঘন্টার বেশী সময় লেগে যায়। কারণ,নদীতে চড়া পড়ে যায়। তাই ঘুরপথে ওপারে যেতে হয়। একই অবস্থা দেখা যায় ডায়মণ্ড হারবারে। ওই দুটি নদীতে দেশী-বিদেশী অনেক পণ্যবাহী জাহাজও চলাচল করে। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে।
গঙ্গাঁ,দামোদর,রুপনারায়ন,ভাগীরথী এবং সুন্দরবনে মাতলা,বিদ্যাধরী,ইচ্ছামতী প্রভৃতি নদীতে একই সমস্যা। সবচেয়ে বিপদের কথা সাগরের বিভিন্ন দিকে ভাঁটার সময় চড়া পড়ে যাচ্ছে। এতে জাহাজ চলাচল ব্যহত হচ্ছে।
হারহুড পয়েন্ড থেকে কচুবেরেড়িয়া এবং ঘোড়ামারা দ্বীপের সঙ্গে সেতুর সংযোগ স্থাপন হলে সমগ্র দক্ষিনবঙ্গের আর্থ সামাজিক অবস্থার আমূল কাঠামোটাই পাল্টে যাবে। ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে।
কিন্তু তার আগে নদীকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে হবে। যাতে নদীর বুকে চড়া বন্ধ হয়ে যায়। নদী বাঁচলেইতো দেশ বাচঁবে, অর্থনৈতিক উন্নতি হবে, দক্ষিনবঙ্গ সমেত সারা দেশের অর্থনৈতিক বিকাশ ঘটবে।
রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে অবিলম্বে সজাগ হয়ে কার্যকারী পদক্ষেপ নিতে হবে এবং কেন্দ্রীয় সরকারের অধিকতর অর্থ বরাদ্দ করাও অতিপ্রয়োজন।

No comments:

Post a Comment