Tuesday, July 14, 2009

লো ক্যালরি যুক্ত খাবার জীবনশক্তি বাড়ায়....





শরীর সুস্থ রাখতে অনেকেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিনি খাওয়া কম করে দেন। রান্নায় তেল, ঝাল মশলার মাত্রাও কমিয়ে দেন। এর সঙ্গে ডায়েট চার্ট মেনে খাদ্য গ্রহণ করেন।

কম ক্যালোরি যুক্ত খাবারের মধ্যে রয়েছে জীবনী শক্তি। যা আয়ুকে নিমেষেই বাড়িয়ে দেবে। মানুষ লাভ করবে কঠিন রোগের সঙ্গে যুঝার শক্তি। বাঁচতে পারবে বহু দিন। রিসার্চ বলছে এই কথা। কিছুদিন আগেই ম্যাসিডনের উইসকনসিন ইউনিভার্সিটির গবেষকরা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছিলেন। তাদের গবেষণায় প্রমানিত হয়েছে যে পুষ্টিকর লো ক্যালোরি যুক্ত খাবার যে কোন কঠিন রোগের হাত থেকে মানুষকে বাঁচায়। যারা লো ক্যালোরী যুক্ত খাবার গ্রহণ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস এবং মস্তিষ্ক সংক্রান্ত যে কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়।

No comments:

Post a Comment