Saturday, July 18, 2009

হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা.......




হ্যাপি বার্থ ডে। বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মোবাইলের টেক্স ম্যাসেজে আজ এই শুভেচ্ছা বার্তাই পাঠাবেন ঘনিষ্ঠজনেদের সঙ্গে তাঁর অনুগামীরা। আজ তাঁর শুভ জন্মদিন। প্রিয়াঙ্কা পা দিলেন ২৭ শে। দেখতে দেখতে পার করলেন বেশ কয়েকটি বসন্ত। বলিউডেও অতিবাহিত করলেন বেশ কয়েক বছর। এখন বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেই শীর্ষস্থানে রযেছে তাঁর নাম। এককথায় বলা চলে ইন্ডাস্ট্রীতে তাঁর কেরিয়ারটা এখন তুঙ্গে। মধুর ভান্ডারকারের ফ্যাশান, করণ জোহরের দোস্তানা এই দুটো ছবি প্রিয়াঙ্কার কেরিয়ারের বাঁকা মোড়কে এক নিমেষে ঘুরিয়ে দিয়েছে। ফ্যাশান ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি লাভ করেছেন বেস্ট অ্যাকট্রেসের অ্যাওয়ার্ড। আইফা,ফিল্মফেয়ার সবেতেই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। একসময়ে পিছিয়ে পড়া অভিনেত্রী এখন ইন্ডাস্ট্রীর অভিনেত্রীদের ইঁদুর দৌড়ে শীর্ষে রযেছেন। বর্তমানে তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি।
যশরাজের 'প্যায়ার ইমপসিবল', বিশাল ভরদ্বাজের 'কামিনে'এবং আশুতোষ গোয়াড়িকারের 'হোয়াটস ইউর রাশি'। এর মধ্যে আগামী ১৪-ই আগস্ট মুক্তি পাবে বিশাল ভরদ্বাজের কামিনে। এতে প্রিয়াঙ্কা বলিউডের চকলেট হিরো শাহিদ কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন। এই প্রথম তাঁকে শাহিদের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ছবির শ্যুটিং চলাকালীন শাহিদের সঙ্গে ব্যক্তিগত জীবনে প্রেম নিয়েও তিনি আলোচনার শিরোণামে এসেছিলেন। তবে চিরপরিচিত ভঙ্গিতে প্রিয়াঙ্কা একে শুধু বন্ধুত্বই আখ্যা দিয়েছেন।কামিনে শাহিদের সঙ্গে প্রিয়াঙ্কার কেরিয়ারেও এক নতুন ছাপ ফেলবে এমনটাই আশা করছে তাঁর ঘনিষ্ঠ মহল। কারণ ছবিতে তাঁর চরিত্রটি একেবারেই আলাদা।এক মারাঠী মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। প্রিয়াঙ্কা এই নতুন রুপে আবার সাড়া জাগাবেন সেই প্রত্যাশাই রযেছে তাঁর ফ্যান মহলের। জন্মদিনেও সেই শুভেচ্ছাই দেবেন তারা।

No comments:

Post a Comment