Monday, July 20, 2009

সৌরভ ভালো প্রশাসক...




ক্রিকেট প্রশাসনে সৌরভ আসতে চলেছে জল্পনা ছিল। তবে নিয়মের সমস্যায় শিলিগুড়ি থেকে প্রশাসক হিসাবে বোর্ডের কার্যকরী সমিতির বৈঠকে আসা হচ্ছে না তা একপ্রকার নিশ্চিত। তবে তার জন্য কলকাতায় ক্লাব খোজা চলছে বলে জানা গিয়েছে। এর ফাঁকে প্রাক্তণ দুই জাতীয় নির্বাচক সম্ভরণ ব্যানার্জী ও অশোক মালহত্রা কিন্তু সৌরভকে প্রশাসনে আসার রাস্তায় গোলাপ বিছিয়ে রাখলেন। মলোহত্রা বলেন সৌরভ তার ক্রিকেট জীবনে যখন অধিনায়ক ছিলেন দলকে ভীষণ ভালো ভাবে পরিচালনা করেছেন। আগামী দিনে বোর্ডে আসলে একই ভাবে সাফল্য পাবেন। তারা জানিয়েছেন একজন আর্দশ প্রশাসকের ভূমিকা কি হবে তা সৌরভ অত্যন্ত ভালো বোঝেন। তার সাফল্যের সম্ভাবনা শতকরা ১০০ শতাংশ।প্রসঙ্গত সম্ভরণ প্রশাসক থাকাকালীন সৌরভের আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান। তবে সমস্যা হল সম্ভরণ ভারতীয় বোর্ডের প্রশাসক ডালমিয়ার ঘনিষ্ট। আর সেখানে সৌরভ ডালমিয়া বিরোধী হিসাবে বোর্ডে আসতে চাইছেন। বিপরীত মেরুর দুই সহযোদ্ধার সঙ্গে কি ভাবে সম্পর্ক সম্বরণ রাখবেন তা নিয়ে সংশয় রয়েছে। অনেকেই মনে করছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কার্যকরী সমিতি আসতে পারেন সৌরভ। তবে সরাসরি ভারতীয় বোর্ডে তার অন্তত এখন আশা সম্ভব হচ্ছে না। এখন সৌরভ নিজে কিন্তু কোন মন্তব্য করতে রাজি নয়।

No comments:

Post a Comment