
ছোটে নবাব অর্থাৎ সইফ আলি খান হয়তো কিছু দিনের মধ্যেই বসতে চলেছে বিয়ের পিড়িতে। শর্মিলা ঠাকুরের তাই ইচ্ছা। অনেক হয়েছে সেই একই ডায়লগ একই ঘ্যানঘ্যানানি এবার মাম্মির কথা শুনলে হয়না!
উত্তর পশ্চিম চীনের ইউনান প্রদেশের ইউয়ান কাউন্টি অঞ্চলে ভূমিকম্পের ফলে অন্তত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা তিন শতাধিক। আঠারো হাজার বাসিন্দা গৃহহারা ৷ স্থানীয় সময় সকাল সাতটা বেজে ঊনিশ মিনিটে এই ভূকম্পনের পরিমাণ ছিল রিখটার স্কেলে ৫.৬। পাহাড়ি এলাকায় ভূমিকম্পের ফলে ধ্বস নেমে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা।
জার্মানির আইন ও বিচার মন্ত্রী ব্রিগিটে সাইপ্রিয়েজ ইন্টারনেট থেকে নব্য-নাৎসি সংক্রান্ত বিষয়গুলি সরিয়ে ফেলার জন্য বিদেশী ইন্টারনেট সেবা দানকারী সংস্থা - আইএসপিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন৷ জার্মানিতে নাৎসিবাদের প্রতীকসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে সকল বিদ্বেষমূলক উপকরণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও চরমপন্থীরা আইন বহির্ভূত পন্থায় ইন্টারনেটের মাধ্যমে বিদ্বেষ ও উস্কানি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সাইপ্রিয়েজ৷
সৌরভ ইঙ্গিত দিলেন আর প্রশাসনিক পদে বসে গেলেন। তা-তো হচ্ছে না দাদা। ২০১৪ সাল পর্যন্ত তাকে অপেক্ষা করতেই হবে। ভারতীয় বোর্ডের সর্ব্বোচ পদে বসার আকাঙ্খা না হয় আরও ৫ বছর মনে পুষেই রাখলেন দাদা।
হ্যাঁ ২০১৪ সালের আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষকর্তা হতে পারবেন না সৌরভ।
No comments:
Post a Comment