

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর তাঁর ফ্যানদের খাতিরে ইন্টারনেটের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে ব্যয় করবেন বেশ কিছু সময়। শ্যুটিং-এ ব্যস্ত থাকার কারণে করিনা নেট ঘাটার জন্য একেবারেই সময় পান না। কিন্তু প্রেমিক সঈফ এবং নির্দেশক ইমতিয়াজ আলীর কাছ থেকে তিনি জানতে পেরেছেন ফেসবুকে তাঁর বহু ফ্যান রয়েছে। তারা হামেশাই তাঁর সম্পর্কে জানতে চান। তারপরেই ফেসবুক খুলে কিছু সময় ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই প্রসঙ্গে করিনা জানিয়েছেন, 'আমার অনেকবার শুনেছি ফেসবুকে আমার অনেক শুভাকাঙ্খী রয়েছে। কিন্তু আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখার সময় পাইনা বিশেষত আমি ভীষণই লাজুক ছিলাম। বর্তমানে আমি বুঝতে পেরেছি কম্পিউটারে সঙ্গে রয়েছে বৃহত্তর গ্লোবাল গোষ্ঠীর যোগাযোগ। আমি ব্লগে আমার জীবন নিয়ে কোন তথ্যই প্রকাশ করব না। তবে ইন্টারনেটে ফ্যানদের সঙ্গে যোগযোগ রাখার চেষ্টা করব।'
No comments:
Post a Comment