

আবহাওয়া সুরক্ষা ভালো ব্যবসা হতে পারে....
ব্রিটেন স্কটল্যান্ডে বৃহত্তম সিসিএস টেস্ট প্ল্যান্ট খুলেছে। এই প্রযুক্তিতে সবার আগে থাকার পরিকল্পনা করছে ব্রিটেন। যার পুরষ্কার হবে ২০৩০ সালের মধ্যে চার বিলিয়ন পাউন্ড অবধি ভালো লাভের ব্যবসা। সিসিএস মানে হচ্ছে ‘কার্বন ক্যাপচার এ্যান্ড স্টোরেজ', বাংলা করে বলতে গেলে যার অর্থ দাঁড়ায় বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ধরে সেটাকে কোথাও আটকে রাখার প্রণালী। কার্যত সিসিএস কয়লায় চালু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইড ধরে তাকে মাটির নিচে জমিয়ে রাখে। শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগো শহরের অদূরে রেনফ্রু'তে ডুসান ব্যাবকক এনার্জি কোম্পানি তাদের অক্সিফুয়েল কমবাস্চন বার্নারটি চালু করে। উপস্থিত ছিলেন শিল্প, মিডিয়া এবং স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের প্রায় শ'খানেক প্রতিনিধি।
ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন বিল গেটস...
মাইক্রোসফট-এর প্রতিষ্ঠাতা বিল গেটস ভারত সরকারের মর্যাদাকর ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন। ভারতে দরিদ্র্য এবং অসুস্থতা বিশেষ করে এইচ আই ভি এইডস-এ আক্রান্তদের নিয়ে তাঁর ফাউন্ডেশনের কাজের জন্যে এই পুরস্কার। শনিবার গেটস এই পুরস্কার গ্রহণ করেন। দিল্লীতে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাটিল বলেন, বিল গেটস-এর মত একজন প্রযুক্তিবিদ্যা বিষয়ক বিরাট ব্যক্তিত্ব যখন জনহিতকর কাজে যোগ দেন, তখন আমাদের আশাবাদী হবার কারণ নিশ্চয়ই আছে। কোন বাণিজ্যিক নেতাকে প্রথম এই পুরস্কার দেওয়া হলো, এই কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, বিল এবং মেলিন্ডা ফাউন্ডেশন বিশ্বের বাণিজ্যিক নেতাদের জন্যে এক অনুপ্রেরণা।
চুরি হতে পারে জ্যাকসানের দেহ....
মরেও শান্তি নেই। পপ গায়ক মাইকেলের দেহ মিউজিয়াম থেকে চুরি হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তার পরিবারের সদস্যরা। তাদের পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে মাইকেলের দেহ চুরি করে বড় টাকা পণ চাওয়া হতে পারে। ঠিক কেন এই কথা মাইকেলের পরিবারের সদস্যদের মনে হচ্ছে তা পরিষ্কার নয়।তবে তাদের পরিবারের পক্ষ থেকে মিউজিয়াম ও স্থানীয পুলিশ কর্তৃপক্ষকে একথা জানিযে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে মাইকেলের দেহ চুরি হতে পারে এমন খবর তাদের কানে এসেছে। এদিকে এই ধরনের খবর শুনে বিস্মিত মিউজিয়াম কর্তৃপক্ষ।
বিশ্ব চ্যাপিয়নশিপে জার্মান সাঁতারুদের বিশ্বরেকর্ড....
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়সসসসনশিপে সুইডেনের সারা স্জোস্ট্রোম ১০০ মিটার বাটারফ্লাইয়ে বিভাগে নিজের গড়া বিশ্বরেকর্ড ভেঙ্গে ফের বিশ্বরেকর্ড গড়লেন। আর ফাইনালে তিনি এই বিশ্বরেকর্ডের মাধ্যমে অনায়াসে সোনাও জিতে নিলেন। ১০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে সারা ৫৬.০৬ সেকেন্ড সময় করে প্রতিদ্বন্দীদের অনেক পিছনে ফেলে সোনা জিতে নেন।
No comments:
Post a Comment