Monday, July 27, 2009

তুষার কাপুরকে দেখে অনুপ্রানিত গোবিন্দা.....।




তুষার কাপুরকে দেখে অনুপ্রাণিত গোবিন্দা। তুষার কাপুর ও গোবিন্দা লাইফ পার্টনার ছবিতে সহ শিল্পী। ছবির শত ব্যস্ততার ফাঁকে নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত জিম করছেন তুষার। ছবিতে যে শট দিতে গিয়ে গোবিন্দার কালঘাম ছুটে যাচ্ছে তা অনায়াসে অবলীলায় দিতে পারছেন তুষার।
শুধু নিজেকে ফিট রাখতে জিম নয়। এভারগ্রিন জীতেন্দ্রর ছেলে কিন্তু নিজেকে গ্রিন রাখার জন্য খাওয়া দাওয়ার ব্যাপারে সর্তক। অত্যন্ত মেপে খাওয়া দাওয়া করছেন। শুধু তাই নয় খাদ্যতালিকায় এতটাই ব্যালেন্স করেছেন যা গোবিন্দার কাছে অকল্পনীয়। সবটা দেখে গোবিন্দা এতটাই অনুপ্রাণিত তুষারের কাছে গিয়ে কি ভাবে নিজেকে ফিট রাখা যায় তা নিয়ে দীর্ঘ সময় শলা পরামর্শ করেছেন। এমনকি জিমে গিয়ে কি ধরনের ব্যায়াম করা উচিত, কি ধরনের খাবার খাওয়া উচিত সবটাই খুঁটিয়ে জেনেছেন।
গোবিন্দা জানিয়েছেন এবার নিজেকে ফিট রাখার ব্যাপারে তুষার তাঁর আদর্শ।

1 comment:

  1. গোবিন্দা আমার প্রিয় নায়ক ।
    গোবিন্দকে এস্কপ্রেশনের মাষ্টার বলা হয় । তুষার কাপুরের মত নায়ককে আদর্শ মানে । আমি লি বন্তব্য করব বুঝতে পারছিনা ।

    ReplyDelete