Tuesday, July 14, 2009

এয়ার ইন্ডিয়াকে আর্থিক সাহায্য করবে সরকার.....




দেশের রাষ্ট্রায়াত্ব বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সমস্যা মেটাতে এবার এগিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিমান পরিবহন মন্ত্রী প্রফুল্ল প্যাটেল একথা বলেন।বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পরে দেশ, বিদেশের একাধিক বিমান সংস্থা আর্থিক সংকটের মধ্যে পড়েছে। বেশ কিছু দেশে সরকার বিমান সংস্থাকে বাঁচাতে প্যাকেজ ঘোষণা করেছে। প্রাথমিক ভাবে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী প্রফুল্ল প্যাটেল বলেছিলেন সরকার এয়ার ইন্ডিয়ার জন্য কোন প্যাকেজ ঘোষণা করবে না। তবে সঙ্কট আরও ঘনীভূত হওয়াতে এবার একরকম বাধ্য হয়ে এগিয়ে আসতে হয়েছে সরকার'কে। এয়ার ইন্ডিয়া ইতিমধ্যে আর্থিক সহায়তা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিযেছে। এর মধ্যে আর্থিক সমস্যার জন্য বিমান সংস্থার কর্মীদের বেতন দিতে দেরি হয়। তার জন্য একদিন দুই ঘন্টার জন্য ধর্মঘট পালন করেন বিমান সংস্থার কর্মীরা। প্রফুল্ল প্যাটেল জানান মার্চ পর্যন্ত সংস্থার ক্ষতি হয়েছে ৭২ বিলিয়ান ডলার। এভাবে চলতে থাকলে আগামী কিছু দিনের মধ্যে সংস্থা দেউলিয়া হয়ে যাবে। সংস্থাকে কি ভাবে আর্থিক সাহায্য করা হবে তার নির্দিষ্ট কোন খবর জানান নি বিমান পরিবহন মন্ত্রী।

No comments:

Post a Comment