

ওর্য়াল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপে ভারতীয় প্রতিযোগী সাইনা নেহাল বেশ সুবিধাজনক ড্র পেলেন। মঙ্গলবার দিল্লিতে এই তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকা অনুসারে প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাই পেয়েছেন হায়দ্রাবাদী তরুনী সাইনা। সাইনা প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলবেন পোল্যান্ডের ওলগা কোনন ও রাশিয়ার আনতাশিয়া'র মধ্যে বিজয়ীর সঙ্গে।এই ম্যাচ জিতলে সাইনা চলে যাবেন প্রতিযোগিতার প্রি-কোর্য়াটার ফাইনালে। সেখান সম্ভবত মুখোমুখি হবেন বিশ্বের দশম বাছাঁই পেটিয়া নেদেলচেভের সঙ্গে। এই ম্যাচ জিতে সাইনা কোর্য়াটার ফাইনালে গেলে চিনের লিং ওর্য়াং'র মুখোমুখি হবেন।এই ধরনের সুবিধাজনক ড্র পেয়ে খুশি সাইনা নিজে। তিনি জানিয়েছেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপের সেমিতে না যাওয়ার কোন কারণ নেই। সেমির আগে তাদের সঙ্গে যে সকল প্রতিযোগীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তারা সকলেই তার থেকে বিশ্ব ব্যাডমিন্টন ক্রমতালিকায় পিছিয়ে রয়েছে। বর্তমান তালিকায় ছয় নম্বরে রয়েছেন সাইনা।সাইনার কোচ জানিয়েছেন এখন সাইনা নিজেকে কঠোর অনুশীলনে ডুবিয়ে রেখেছেন। এই প্রতিযোগিতায় ভালো ফল করার ব্যাপারে আশাবাদী সাইনা ও তার কোচ স্বয়ং। আগামী মাসের ১০ তারিখ থেকে হায়দ্রাবাদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
No comments:
Post a Comment