
.লাভ বেড়েছে টাটা মোটরসের....
টাটা মোটরসের লাভের পরিমান তিন মাসে ৫৮ শতাংশ বেড়েছে। লাক্সারি জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ডের মালিক টাটা মোটরসের জুন মাসের লাভ হয়েছে ৫.১৪ বিলিয়ান।এই মাসেই কোম্পানী ১১ মিলিয়ন শেয়ার ৪.৫৭ বিলিয়ন দামে বিক্রী করেছে টাটা স্টীলের কাছে।
৫৪ বছরে পড়লেন জারদারি.....।
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ৫৪ বছরে পা দিলেন। গতকাল জারদারির জন্মদিন উপলক্ষে সমর্থকরা ও পাকিস্তান পিপলস পার্টির কার্যকর্তারা তাঁর প্রয়াত পত্নী বেনজির ভূট্টো ও পাকিস্তানের কল্যাণের জন্য বিশেষ নামাজ পাঠ করে। পাকিস্তানের পিপলস পার্টির কার্যালয়ে জারদারির জন্মদিন নিতান্ত সাদামাটাভাবে পালন করা হয়। করাচিতে পিপি'র কার্যালয় বিলাবল হাউসে এই উপলক্ষে কুরবানি দেওয়া হয়। ২০০৭ সালে ডিসেম্বর মাসে আততায়ীদের হামলায় মারা যাওয়া তাঁর পত্নী বেনজির ভূট্টো'র স্মরণে কয়েক জায়গায় বিশেষ নামাজ পাঠ করা হয়। প্রসঙ্গত পাক রাষ্ট্রপতি জারদারি নির্দেশ দিয়েছিলেন তাঁর জন্মদিন উপলক্ষে কোন উত্সব বা কেক কাটার মত কোনো কিছু যেন না করা হয়।
আন্দামান সাগরে তীব্র ভূমিকম্প..
. তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান সাগর। গত রবিবার ৪০ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান সাগর। আবহাওয়া দফতর সূত্রে এখবর জানা গেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল যথাক্রমে ৫.০ ও ৫.২। স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রথম ভূমিকম্পটি রবিবার সন্ধ্যেবেলা ৬টা ১৯ মিনিটে আসে। এর ঠিক ৪০ মিনিট পর ২য় ভূমিকম্পটি হয় ৬টা ৫৯ মিনিটে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পের কারণে কোনরকম প্রাণহানি বা সম্পত্তিহানির খবর পাওয়া যায় নি। আবহাওয়া দফতর এখনও পর্যন্ত কোনো সুনামির সতর্কবার্তা জারি করে নি।
গম্ভীর কে সরিয়ে টেস্টে নাম্বার ওয়ান সাঙ্গাকারা....
ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর মাত্র ১০ দিনের জন্য আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় নাম্বার ওয়ান পদে বসতে পারলেন। এর কারণ হল শ্রীলঙ্কার অধিনায়ক কুমারা সাঙ্গাকারা আইসিসি'র নতুন টেস্ট ব্যাটসম্যানদের সূচীতে নাম্বার ওয়ান আসনটি অধিকার করলেন। গম্ভীর গত ১৫ই জুলাই পাকিস্তানের মহম্মদ ইউসুফ'কে সরিয়ে টেস্টে নাম্বার ওয়ান ব্যাটসম্যানের জায়গাটি দখল করেন। কিন্তু সাঙ্গাকারা পাকিস্তানের বিরুদ্ধে ১৩০ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলে টেস্টে নাম্বার ওয়ান আসনটি দখল করলেন।
‘বি’ ফর ব্লগ, ‘বি’ ফর বচ্চন...
‘বি’ ফর ব্লগ, ‘বি’ ফর বচ্চন...
ইংরেজীর ‘বি’ অক্ষরটি যেন কিছুতেই ছাড়তে চাইছে না বলিউডের বিগ বি, অর্থাৎ অমিতাভ বচ্চনকে। ‘বি’ ফর ‘বাগবান’, ‘বি’ ফর ‘ব্ল্যাক’, ‘বি’ ফর ‘বাবুল’, ‘বি’ ফর ‘ভূতনাথ’-এর পর, এবার ‘বি’ ফর ব্লগ নিয়ে মেতেছেন অমিতাভ বচ্চন। একটা এলাহী রিক্সা। তাতে জরি, ফুলের মালা আর দামি সিল্ক কুশনের কারুকার্য। রিক্সায় বসে এক যাদুগর। থুড়ি, অমিতাভ বচ্চন - যাঁকে ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় তারকা মনে করেন অনেকেই।
সেক্সি সিটি থেকে বাদ কেটি প্রাইস....
হলিউডে এবার সিক্যুয়াল তেরি হচ্ছে সেক্স এন্ড সিটির। এই ছবিতে অভিনয় করার জন্য একাধিক বলিউড তারকা আগ্রহী ছিলেন। এদের মধ্যে সবার আগের নাম ছিল কেটি প্রাইসের। ছবিতে সুযোগ পাওয়ার জন্য কেটি স্ক্রিন শট দিতে গিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে ছবি থেকে বাদ পড়েছেন এই অভিনেত্রী। বাদ পড়ার পর অত্যন্ত মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন। ছবির পরিচালক জানান বয়সের কারণ বাদ দিতে হল এই অভিনেত্রীকে। এই কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ছে কেটি প্রাইসের।মাত্র ৩০ বছর বয়স। তার থেকে বেশি বয়সের অভিনেত্রীরা হলিউডে সেক্সি রোলে চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন। সেখানে নিজেকে যথেষ্ট ফিট রেখেও শুধু মাত্র বয়সের কারণে বাদ যাওয়া কোনভাবে মেনে নিতে পারছেন না তিনি।
No comments:
Post a Comment