প্রবল জল সংকট এবং অনাবৃষ্টির কারণে ভারতের অর্থনৈতিক কেন্দ্র মুম্বাই-এর একটি এলাকার পৌর কর্তৃপক্ষ কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে৷ মু্ম্বাই পৌর করপোরেশন জানায় এই তথ্য৷
এই পৌর করপোরেশন বলছে, তারা ভারতের আবহাওয়া দফতর এবং সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সঙ্গে ইতিমধ্যেই আলাপ করেছে। প্রতিষ্ঠানটি এর আগে ১৯৯২ সালে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে। কর্পোরেশনের মতে, এবার দেশে বৃষ্টির অবস্থা এতোটাই খারাপ এবং মৌসুমী বায়ু এবার এতোটাই দুর্বল যে, পৌরসভা আবারো কৃত্রিম উপায়ে বৃ্ষ্টিপাত ঘটানোর চিন্তা করছে।
মুম্বাই এর আর্থার রোড জেলে বর্তমানে অপরাধের সাজায় ভুগছেন বলিউডের অভিনেতা শাইনি আহুজা। গৃহ পরিচালিকাকে ধর্ষণের অভিযোগেই হাজতবাস করছেন তিনি। জেলে তিনি দিন কেমন করে কাটাচ্ছেন? সিনেমার পর্দাতে হয়ত জেলের থাকার দৃশ্যে তিনি অভিনয় করেছেন। তবে অপরাধের জেরে বাস্তবের অভিজ্ঞতাটাও হাড়ে হাড়ে লাভ করছেন বলিউডের এই অভিনেতা।
সূত্রের পাওয়া খবরে জানা গেছে সেখানে তাঁর সঙ্গী হয়েছেন আন্ডার ওয়ার্ল্ডের ডন আবু সালেম। সালেমের অপরাধটা শাইনির তুলনায় কয়েক গুণ বেশী। তবে আইনের পরিকাঠামোয় তারা দুজনেই অপরাধী। জেলে ডন আর অভিনেতার বন্ধুত্বটা এখন তুঙ্গে। সেখানে শাইনিকে যথাসাধ্য সাহায্য করছেন সালেম।
বিক্রি হয়ে যাচ্ছে মাইকেলের নেভারল্যান্ড...
বিক্রি হয়ে যাচ্ছে মাইকেল জ্যাকসানের সেই আলোচিত নেভারল্যান্ড খামার। সম্ভাব্য ক্রেতা হিসেবে শোনা যাচ্ছে ফরাসি ডিজাইনার ক্রিশ্চিয়ানের নাম। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে এ খামার কেনার ব্যপারে আগ্রহের কথা তিনি স্বীকার করেছেন। পাঁচ হাজার ৮০০ একর আয়তনের নেভারল্যান্ডের দাম হতে পারে ছয় কোটি পাউন্ড। ১৯৮৮ সালে পপসম্রাট এ খামার কিনেছিলেন। পিটার প্যানের এক কাল্পনিক দ্বীপের নামনূসারে ক্যালিফোর্নিয়ার এ খামারের নাম তিনি রাখেন নেভারল্যান্ড। ২০০৫ সাল পর্যন্ত এখানেই থাকতেন মাইকেল।
কবি বিষ্ণু দে’র শতবর্ষ...
বাংলার প্রখ্যত কবি বিষ্ণূ দের আগামী ১৮ জুলাই শতবর্ষ পূর্ণ হবে। এই উপলক্ষে সারা দেশ জুড়েই নানা অনুষ্ঠান উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৯-২০ জুলাই বাংলা একাডেমিতে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সভার উদ্ধোধন করবেন দেবেশ রায়, সভাপতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

সুস্থ হয়ে উঠছেন জ্যোতি বসু...
পশ্চিমবঙ্গের প্রবীণ কমিউন্সিট নেতা জ্যোতি বসু সুস্থ হয়ে উঠেছেন। সোমবার সকালে তিনি চা ও তরল খাবার খেয়েছেন। ও কথাও বলেছেন। শনিবার জ্যোতি বসুর পেটে ব্যাথা ও শ্বাসকষ্ট শুরু হল। রবিবার সকালে তাঁকে কোলকাতার স্টলেকের এ এম আর আই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে আজ জানানো হয় জ্যোতি বসু মোটা মুটি স্থিতি শীল। ইতি মধ্যে তাঁর ইকোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসোনগ্রাফি,এক্সরে সিটি স্ক্যান এবং রক্তের বিভিন্ন পরীক্ষা করানো হয়েছে। জ্যোতি বসুকে দেখতে হাসপাতালে জান, ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি,প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, পরিবহন মন্ত্রী সুভাষ চক্রর্বতী, চেয়ার ম্যান বিমান বসু এছাড়াও অনেকে।

No comments:
Post a Comment