

জন্ম লগ্ন থেকে ছিল বির্তক, শুরুর সময় বাকিরা হেসে ছিল দিবা স্বপ্ন বলে। সময়ের চাকা গড়িয়েছে। স্বপ্ন দেখেছিলেন বটে, কি স্বপ্ন দেখেছিলেন তা আমজনতাকে খোলাখুলি ভাবে জানিয়েছেন টাটার কর্ণধার রতন টাটা। তিনি বলেছিলেন দেশবাসীর হাতে তিনি ছোট গাড়ীর তুলে দেবেন মাত্র ১ লক্ষ টাকায়। দিল্লির প্রগতি ময়দানে গাড়ী মেলায় স্বপ্নের সওদাগর রতন টাটা দেখিয়েছিলেন তার স্বপ্নের গাড়ীর নমুনা। এবার তার চাবি তুলে দেবেন প্রথম আবেদনকারীর হাতে। আর এই নিয়ে সারা দেশেই হৈ চৈ পড়ে গিয়েছে। টাটার কতৃপক্ষ জানিয়েছে তাদের গাড়ী এবার দুই একদিনের মধ্যে শোরুমে পৌছে যাবে। ব্যাঙ্কের মারফত টাটা কতৃপক্ষ গাড়ী অগ্রিম বুক করার ব্যবস্থা করেছিলেন। প্রাথমিক ভাবে টাটার ন্যানো গাড়ী প্রকল্প সিঙ্গুরে হবে ঠিক ছিল। পরে রাজনৈতিক কারণে তা সিঙ্গুর থেকে সরিয়ে সানন্দে নিয়ে যাওয়া হয়েছে। এখন সানন্দে গাড়ীর তৈরি'র কাজ চলছে।টাটা কতৃপক্ষ জানিয়েছেন দ্রুত কোম্পানী সানন্দে গাড়ী তৈরি করবে। বর্তমানে ন্যানো পুনের কারখানা থেকে তৈরি হয়ে বাজারে আসবে।
No comments:
Post a Comment