
তেন্ডুলকারই সেরা ব্যাটসম্যান....
যদিও অস্ট্রেলীয় ক্রিকেটারদের একটি ভোটও পাননি তিনি। অস্ট্রেলিয়ার বাইরে সবচেয়ে সমীহ জাগানো ব্যাটসম্যান হিসেবে বেশির ভাগ অস্ট্রেলীয়ার রায় গেছেন কেভিন পিটারের বাক্সে। তাতে অবশ্য তেন্ডুলকারের কিছু আসে যায় না। তিনি প্রজন্মের সেরা ব্যাটসম্যান! এমনই রায় দিয়েছেন নিউজিল্যান্ডের সাহেবরা । নিউজিল্যান্ডের হেরান্ড-এর এক জরিপে নিউজিল্যান্ডের বেশির ভাগ সাহেবের চোখেই সেরা হয়েছেন তেন্ডুলকার।
মাইকেল ব্রুক শিল্ড কে বিয়ে করতে চেয়েছিলেন....
পপসম্রাট মাইকেল জ্যাকসান তাঁর বাল্য বন্ধু ও অভিনেতা ব্রুক শিল্ড কে বিয়ে করতে চেয়েছিল। শিল্ড ও মাইকেল দুজন দুজনকে ভালোবাসতেন। শিল্ডকে মাইকেল এত বেশি ভালোবাসতেন যে বিভিন্ন সময় তিনি তাঁকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁদের বিয়ে করা হয়নি। মাইকেল ছিলেন শিল্ডের দৃষ্টিতে ছোট্ট রাজপুত্র।
আয়লায় ক্ষতিগ্রস্থদের এখন প্রয়োজন ওষুধ...
আয়লার ঝড়ে সব তছনচ হয়ে গেছিল। সব যেন নিমেষে উড়ে গেলো। উড়ে গেলো যেন জীবনটাই। যারা এখন জীবিত,তাদের জীবন আসতে আসতে ছন্দে ফিরে আসতে শুরু করেছে। অজস্র সমস্যাকে ধীরে ধীরে সমাধানের পথে নিয়ে যেতে শুরু করেছে মানুষ। বর্তমানে সমস্যা শুধু একটিই। ওষুধের কারণে রোগ-ভোগ লেগেই রয়েছে। তাই তীব্র অভাব এখন ওষুধের।
সম্মানিত হলেন ভূপেন হাজারিকা...
ভারতীয় সঙ্গীত নাটক এ্যাকাডেমির ফেলোশিপ পেলেন বিশিষ্ট গায়ক ভূপেন হাজারিকা। দেশের সংস্কৃতি দুনিয়ার আরও ৩০ জনকে এই সম্মানে ভূষিত করা হল। এরা পাবেন ১ লক্ষ টাকা,শংসাপত্র, অঙ্গঁবস্ত্র ও তাম্রপত্র।
।
নিজেকেই নিজে হারালেন হেমা.....
তিনি ছিলেন একসময়ের ‘ড্রিম গার্ল’-কেড়ে নিয়েছিলেন সব যুবকদের রাতের ঘুম। কিন্তু বর্তমানে তাঁর কাছে ড্রিম গার্ল হলেন ‘অমিতাভজী’র পুত্রবধু ঐশ্বর্য রাই বচ্চন! সত্যিই তিনি ড্রিম গার্ল!হেমা জীবনে হারেননি কারও কাছে। আজ তিনি নিজেই হারলেন নিজের কাছে।
No comments:
Post a Comment