

ধুরন্ধর অলরাউন্ডার শাহিদ আফ্রিদি শ্রীলঙ্কার বিরুদ্ধে হওয়া একমাত্র ২০-২০ ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন। পিসিবি'র তরফে একথা জানানো হল। পিসিবি'র তরফে জানানো হয়েছে ১২ই আগস্ট হওয়া এই ২০-২০ ম্যাচের জন্য আফ্রিদি'কে নেতৃত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের নিয়মিত অধিনায়ক ইউনিস খান গত মাসে ২০-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড'কে নতুন অধিনায়ক খুঁজতে হল। ইউনিস পাকিস্তান'কে ২০-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ান করাবার পর এই সংস্করণ থেকে অবসর নেন। যদিও পিসিবি শুধুমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০-২০ ম্যাচের জন্য অধিনায়ক করল আফ্রিদি'কে। ২০-২০ ক্রিকেটে নিয়মিত অধিনায়কের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বলে জানা গেছে।২০-২০ বিশ্বকাপে পাকিস্তান'কে চ্যাম্পিয়ান করার পিছনে আফ্রিদি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রসঙ্গত দীর্ঘ ১৩ বছরের ক্রিকেট কেরিয়ারে এই প্রথমবার অধিনায়ক হতে পারলেন আফ্রিদি।
No comments:
Post a Comment