

ছবিতে নানা ধরনের পশু ও তাদের সঙ্গে লড়াই এটা কোন নতুন ব্যাপার নয়। তবে এবার কিন্তু বলিউডের দ্বিতীয় ব্যক্তি হিসাবে এক নতুন রেকর্ড করতে চলেছেন সলমান। এবার সরাসরি সিংহের সঙ্গে লড়াইতে নেমেছেন। এর আগে ধর্মেন্দ্র মাত্র একবার মা ছবিতে সিংহের সঙ্গে লড়াইতে নেমেছিলেনন। কয়েক মাস পরে রিলিজ হতে চলেছে সলমানের বীর ছবি। সেখানে সলমান এবার সিংহের সঙ্গে লড়াই করবেন। হয়ত এর মধ্যে কোন নতুন তথ্য নেই। তবে বিদেশ শুট্যিং হতে চলা বীর ছবিতে কিন্তু জীবন্ত সিংহের সঙ্গে লড়াই করবেন সলমান।তিনি ছবির নির্দেশককে জানিয়ে দিয়েছেন সরাসরি সিংহের সঙ্গে লড়াই করতে চান। সলমানের ইচ্ছা পূরণ করতে কিন্তু কোন ভাবেই পিছ পা নন নির্দেশক অনিল শর্মা। প্রথমে সিংহের জায়গায় তার প্রতিকৃতি কিছু ব্যবহার করে এই ছবির শট নেওয়ার জন্য সলমানকে অনুরোধ করেন। তবে সলমান তা মানতে নারাজ হলে এবার সত্যিই সিংহ খুজতে বেরিয়ে পড়েছেন অনিল শর্মা। বিদেশ ছবির এই অংশের শুট্যিং হবে। সেখানে ইতিমধ্যে সলমানের সঙ্গে লড়াই করার জন্য সিংহের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। তবে ছবির শুট্যিং কোথায় হবে তা নিয়ে কিছু বলেত নারাজ প্রযোজক থেকে পরিচালক।
আমাদের লেখক/লেখিকা জঙ্গলে বসবাস করেন । তিনি হয়ত জানেনা সালমান খান লিখিত বীর ছবি রিরিজ হয়ে ফ্লপের খাতায় নিজের নাম লিখিয়ে ফেলেছে ।
ReplyDelete