Thursday, July 9, 2009

বিশ্ব মন্দা কাটাতে জ্বালানি তেলের দাম ফের কমছে.....।




বিশ্বের অর্থনীতিতে মন্দা চলছে। এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবার পড়ে গেছে।
টানা ছয় দিনের মতো গত মঙ্গলবার এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম কমে ব্যারেল প্রতি ৬২ মার্কিন ডলারে নেমে এসেছে যা গত সপ্তাহে ৭৩ ডলার পর্যন্ত উঠেছিল।
বিশ্লেষকেরা মনে করেন, এশিয়ার প্রধান শেয়ার বাজার গুলিতে দর পতনের প্রবণতা এবং মার্কিন ডলারের বিনিময় হার তেজি হয়ে ওঠার কারণেই মূলত জ্বালানি তেলের দাম কমছে।
জ্বালানি তেলের দাম ব্যারেলপতি আবার ৫০ ডলারের নিচে নামতে পারে বলেও মনে করা হচ্ছে।
বিশ্বজুড়ে বেকারত্বের হার বেড়ে যাওয়ায় ও রপ্তানি হ্রাস পাওয়ায় তেলের দাম কমেছে বলে মনে করেন অর্থনীতিবিদেরা।
ইউরোপে গত মে মাসে ১৫ লাখেরও বেশি লোক কর্মচ্যুত হয়েছে। যা ওই অঞ্চলে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব।
আমেরিকায় গত জুন মাসে ৪ লাখ ৬৭ হাজার লোক চাকরি হারিয়েছে। এতে দেশটিতে বেকারত্বের হার বেড়ে সাড়ে নয় শতাংশে দাঁড়িয়েছে। যা দেশটিতে গত ২৬ বছরের সর্বোচ্চ।

No comments:

Post a Comment