Tuesday, July 14, 2009

১৯ তারিখে পুরীতে শুরু ইস্টবেঙ্গলের শিবির....।




১৯-শে জুলাই থেকে পুরীতে শুরু হচ্ছে ইস্টবেঙ্গেলের আসন্ন মরশুমের জন্য প্রথম আবাসিক শিবির। এই শিবিরে দলের নির্বাচিত ৩৩ জন খেলোয়াড়ের যোগদান বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। তবে ইয়াকুবুর পরিবারের এক সদস্যের মৃত্যুর কারনে তার শিবির যোগ দিতে কদিন দেরি হবে বলে আগেই তিনি ক্লাবকে জানিয়েছেন। পাশাপাশি দলের বেশ কিছু খেলোয়াড় জাতীয় দলের সঙ্গে বিদেশ সফরে ব্যস্থ থাকায় তারা সামাণ্য দেরিতে শিবিরে যোগ দেবেন। যে সকল ফুটবলারের সঙ্গে এখন চুক্তি হয় নি তাদের শিবিরে যোগদানের ব্যাপারে কি হবে তা নির্দিষ্ট করে ক্লাবের পক্ষ থেকে জাননো হয় নি। এখন বেশ কয়েকজন খেলোয়াড় ক্লাবের থেকে চাহিদা মত অর্থ না পাওযাতে খেলতে রাজি নন। এদের মধ্যে রয়েছেন আসন্ন মরশুমের অধিনায়ক রহিম নবি, রেনেডি সিং, সৌমিক দে সহ আরও বেশ কয়েক জন। ক্লাবের এক কর্তা জানিযেছেন এদের নিয়ে সমস্যা হবে না। আবাসিক শিবিরে যোগ দেওয়ার আগে সকল ফুটবলারের রক্ত পরীক্ষা করা হবে। পাশাপাশি নেওয়া হবে ফিটনেস টেষ্ট। এই সম্পর্ন রির্পোট ধরে কোন ফুটবলারের কি ধরেনের ট্রেনিং দরকার, কি ধরনের খাওয়া-দাওয়া দরকার সেই ব্যাপারে সিদ্ধান্ত হবে। ১৬তারিখে ফিজিও'কে সঙ্গে নিয়ে পুরীতে যাবেন কোচ। তার পরে দল যাবে ১৭ তারিখ। ১৯ তারিখ থেকে তিন সপ্তাহের শিবির হবে। তার পরে ফিরে কিছু অনুশীলন ম্যাচে খেলা হবে। তার পরে দ্বিতীয় পর্বের শিবির নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছইঅতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এডমিলসন। ১৩ তারিখ সেবাস্টিয়ান, ১৪ তারিখ বার্গার ও ১৫ তারিখ রামেজ আসছেন।

No comments:

Post a Comment