Wednesday, July 15, 2009

টুকরো খবর


নতুন কোচের মন জিতে নিয়েছেন রোনাল্ডো…
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে ফিফা বর্ষসেরা এই ফুটবলার নাকি তারকাসুলভ অহংকার নেই। রোনাল্ডো নতুন ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনির। “আমি যে রকম আশা করেছিলাম,ওসে রকমই। তারকা সুলভ ভাব ওর মধ্যে নেই”-বলেছেন পেল্লেগ্রিনি। তিনি ঘড়ির কাঁটা ধরে অনুশীলনে আসেন ম্যানইউ তারকা। রোনাল্ডো প্রথম অনুশীলনে এসে হাজির হয় পেল্লেগ্রিনি জানালেন এই কথা।
নোটবুক কম্পিউটারের বিক্রি বাড়বে…
বছরে নোটবুক কম্পিউটারের বিক্রি দ্বিগুন হবে। অন্যদিকে ল্যাপটপ কম্পিউটারের বিক্রি অনেক খানি কমে যাবে। ডিসপ্লে রিসার্চ নামের একটি প্রতিষ্ঠান গবেষণা করে গত সোমবার এ তথ্য জানিয়েছেন। ডিসপ্লে রির্সাচ পরিচালক জন জ্যাকবস জানান, এ বছর তিন কোটি ২৩ লাখ নোটবুক বিক্রি হতে পারে।, অপেক্ষাকৃত কম মূল্য ও উন্নতমানের যন্ত্রাংশের কারণে নোটবুকের বিক্রি বাড়তে পারে। গত বছর ৬৪ লাখ বিক্রি হয়েছিল। তিনি জানান, চলতি বছরে গোটা বিশ্বে ১২ কোটি ৯৫ লাখ ল্যাপটপ কম্পিউটার বিক্রি হবে। মানুষ এখন নোটবুক কম্পিউটার বেশি করে কিনছে কারণ তার দাম অনেক কম। নোটবুকের মূল্য ৩০০ থেকে ৫০০ ডলার এই কারণে এর জনপ্রিয়তা বেড়েছে।
আরও ভালো মা জুলিয়া রবার্টস
অস্কার জয়ী তারকা জুলিয়া রবার্টস এমনিতেই একজন ভালো মা। তাঁকে আরও ভালো মা হতে সহায়তা করেছে অভিনয়। এ কথা নিজেই বলেছেন জুলিয়া। তিন চার বছর বয়ষী যমজ হ্যাজেল ও ফিনিউসের মা। হেনরি নামে দুই বছরের আরেকটি সস্তান রয়েছে তাঁর। তিন সস্তান ও স্বামী ড্যানি মোডারকে নিয়ে তাঁর সংসার। জুলিয়া জানান, ছবিতে অভিনয় করে এখনো তিনি আগের মতোই মজা পান। তবে সস্তানদের সান্নিধ্য তাঁর বেশি ভালো লাগে।

No comments:

Post a Comment