Saturday, July 11, 2009

আসছে গুগলের অপারেটিং সিস্টেম.........




।সার্চ ইঞ্জিন গুগল তার নিজস্ব কম্পিউটার অপারেটিং সিস্টেম চালু করার পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্রের ক্যালির্ফোনিয়ার মাউন্টেন ভিউ-ভিত্তিক প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল ব্লগে গত মঙ্গলবার রাতে এ ঘোষণা দিয়েছে। শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রো সফটের অপারেটিং সিস্টেমস গুলির ওপর আধিপত্য বিস্তার করতে গুগল এই উদ্যোগ নিচ্ছে বলে বিশ্লেষকেরা ধারণা করছেন।
গুগল জানায়, তাদেরই অপারেটিং সিস্টেম হবে কোম্পানির নয় মাসের পুরোনো ওয়েব ব্রাউজার ক্রোমের ওপর ভিত্তি করে এটা হবে উন্মূক্ত সোর্স অপারেটিং সিস্টেম,এই জন্য এই অপারেটিং সিস্টেম তৈরিতে গুগল উন্মূক্ত সোর্স প্রোগ্রামারদের সাহায্য নিচ্ছে, প্রথমিক ভাবে কম মূল্যের নোট বুক ও ল্যাপটপ গুলি এই অপারেটিং চালু করার পরিকল্পনা করছে গুগল। ২০১০ সালের মাঝা মাঝি নাগাদ এই অপারেটিং সিস্টেম চালু হবে বলে আশা করা হচ্ছে।
তবে গুগল ইতি মধ্যে বহনযোগ্য যন্ত্রের জন্য অ্যান্ডরয়েড নামে একটি অপারেটিং সিস্টেম চালু করেছে। এদিকে মাইক্রোসফট ও কম যায় না। প্রতিষ্ঠানটি ইতি মধ্যে ইন্টারনেট সার্চ ও বিজ্ঞাপন ব্যবস্থা কোটি কোটি ডলার বিনিয়োগ করে গুগলকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছে। অতি সম্প্রতি মাইক্রোসফট বিং নামে একটি সার্চ ইঞ্জিন চালু করেছে। তবে গুগলের নতুন অপারেটিং সিস্টেম চালুর ব্যাপারে মাইক্রোসফট এখনো কোনো মন্তব্য করেনি।

No comments:

Post a Comment