Saturday, July 18, 2009

টুকরো খবর




তাঁর জন্মদিনটিই আজ ম্যান্ডেলা দিবস....

নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন থেকে জোহানেস বার্গ। সর্বত্র আকাশে বাতাসে আজ প্রতিধ্বনিত হচ্ছে একটাই নাম নেলসন ম্যান্ডেলা। গণমানুষের মুক্তির আন্দোলনের এই মহান আজ পা রেখেছেন ৯১ বছর বয়সে। সারা বিশ্বে কোটি কোটি মানবতা প্রেমী আজ আবেগময় ভালোবাসায় সিক্ত করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত এ নেতাকে। দক্ষিণ আফ্রিকায় আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিনটি ‘ম্যান্ডেলা দিবস’ হিসেবে পালিত হচ্ছে রাষ্ট্রীয় ভাবে। ‘ম্যান্ডেলা মানবাধিকার’ শান্তি ও কল্যাণের প্রতীক, দেশের প্রেসিডন্ট জ্যাকব জুমা এ ভাবে শ্রদ্ধা জানান ম্যান্ডেলার প্রতি।

আর একটা সুযোগ পেলো শোয়েব.....

আরেকবার ফিটনেস টেস্টের সুযোগ পেলেন শোয়েব আখতার। আর এই ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই তিনি শ্রীলঙ্কার একদিনের দলে সুযোগ পাবেন। প্রথমবারের ফিটনেস টেস্টে মা'য়ের শরীর অসুস্থতার জন্য তিনি যাননি। যা ওয়াসিম বারিকে খুবই আহত করেছিল। বারি মনেপ্রাণে চেয়েছিলেন শোয়েব যেন শ্রীলঙ্কাগামী দলে সুযোগ পান। আর সেই কারণেই তারজন্য দ্বিতীয়বার ফিটনেস টেস্টের ব্যবস্থা করেছেন তিনি। আগামী ৩০ শে জুলাই তিনি ফিটনেস টেস্ট দেবেন এই রাওয়ালপিন্ডি
এক্সপ্রেস।

মুন্না ভাইয়ের নতুন ছবি....

বলিউডে আবার আসছে মুন্নাভাই। তবে এবার ডাক্তার বা রেডিও জকি হওয়ার টাল বাহানায় তাকে ব্যস্ত হতে দেখা যাবে না। এবার তিনি ছুটছেন সুদূর মার্কিন মুলুকে। মুন্নাভাইয়ের নতুন ছবি ‘মুন্নাভাই চলে আমেরিকা’র গল্পটা তৈরী হয়েছে প্রবাস প্রীতিকে কেন্দ্র করে, ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘লাগে রাহো মুন্নাভাই’ ছবি দুটির সাফল্যের পরিচালক রাজকুমার হিরানী ঘোষণা দিয়েছিলেন মুন্নাভাইকে নিয়ে নিয়মিত ছবি করবেন। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ‘মুন্নাভাই চলে আমেরিকা’, এই ছবিতে মুন্না রুপে সঞ্জয় দত্ত ও সার্কিট রুপে আরশাদ ওয়ার্শীকেই দেখা যাবে। তবে নায়িকা ঠিক করা হয়নি এখন। তবে প্রিয়াংকা বা আসিনকে এ ছবিতে নেয়া হতে পারে।

প্রতিযোগীতা থেকে বেড়িয়ে গেলেন প্রকাশ...

অ্যাজেন প্রো টেনিস প্রতিযোগিতায় থেকে বেড়িয়ে গেলেন প্রকাশ অমৃতরাজ। এই প্রতিযোগিতা ৩০,০০০ ইউরো'র। ঘাসের কোর্টে প্রকাশ খুব একটা ভালো খেলতে পারেননি।সিঙ্গলসে ৪-৬, ৩-৬ সেটে অস্ট্রেলিয়ার মার্টিন ফিশারের কাছে হেরে যান তিনি। যদিও ম্যাচ হারার পরে ৫৩০ ইউরো পুরস্কার পেয়েছেন প্রকাশ অমৃতরাজ। সিঙ্গলসে ৫ পয়েন্ট পেয়েছেন তিনি।

দর্শকদের কাছে এমা....

হ্যারি পোর্টার ছবিতে অভিনয়ের পরে অভিনেত্রী এমা ওয়াটসনের জনপ্রিয়তা যে বেড়েছে তাতে কোন সন্দেহ নেই। কারণ কিছুদিন আগেই একটা সমীক্ষাতে এমা সবচেয়ে প্রিয় চরিত্র হিসাবে নির্বাচিত হয়েছেন। আমেরিকার অবলাইন ওয়েব এই সমীক্ষাটি করেছিল। এই সমীক্ষায় দর্শকরা জানিয়েছেন হ্যারি পোর্টার ছবিতে এমা হলেন তাদের প্রিয় চরিত্র। এমার ফ্যানদের মতে হ্যারি পোর্টার এই ফিল্মের সিরিজটা সমাপ্ত হওয়ার পরেও তিনি তাঁর কেরিয়ারে সফলতা লাভ করবেন।

No comments:

Post a Comment