Saturday, July 11, 2009

টুকরো খবর





আজ থেকে ১৩ টাকায় আলু.
আজ শনিবার কলকাতা এবং বিধাননগরের ১৩ টি বাজারে আলু বিক্রি করবে রাজ্য সরকার। ১০০ মেট্রিক টন আলু বিক্রি করা হবে। রাজ্যের অর্থমন্ত্রী ডঃ অসীম দাশগুপ্ত শুক্রবার মহাকরণে এ কথা জানান, পাশাপাশি বাজার দরের থেকে কম দামে রেশন, চিনি, ডাল, ভোজ্য তেল বিক্রি করার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার। মূল্যবৃদ্ধি রোধ করতে রাজ্য সরকার আলু ও অন্যান্ন খাদ্যদ্রবাদি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

সানিয়ার জাঁকজমক পূর্ণ বাগদান পর্ব হয়ে গেল...
ভারতীয় টেনিসের পয়লা নম্বর গ্ল্যামার কন্যা এবং অগনিত স্বপ্ন বিলাসী যুবক ভক্তের আবেদনকে সম্পূর্ন উপেক্ষা করে সানিয়া মির্জার বাগদান পর্ব হয়ে গেল। তাঁর আঙ্গুলে দামী লাখ টাকার আংটি দিলেন তাঁরই কিন্ডারগার্ডেন স্কুলের সহপাঠী সোহরাব মির্জা।

জনপ্রিয় নায়িকা প্রয়াত মহূয়া আবার ফিরে এলেন....
বাঙালীর সিনেমার প্রিয় দর্শকরা আবার বাংলা ছায়াছবির সফলতম নায়িকা মহূয়াকে পর্দায় ফিরে পেলেন। নানান জটিল পরিস্থিতিতে পড়ে “যেখানে আশ্রয়” বাংলা ছাবিটির কাজ বন্ধ হয়ে গেছিল। সেই সব জটিলতা কাটিয়ে গত শুক্রবার অমিতাভ মিত্রের এই ছবিটি কলকাতা সহ কয়েকটি জ়েলায় মুক্তি পেল। “যেখানে আশ্রয়” ছবিতে মহূয়া ছাড়াও অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, দেবরাজ রায়, গীতা দে, রত্না ঘোষাল প্রভৃতি।

শুধু পোষা প্রানীর জন্য পেট এয়ার ওয়েজ....
আগামী ১৪ই জুলাই থেকে আমেরিকায় সাবার্বান এয়ারের পরিচালিত এই ফ্লাইট দু-পেয়ে মানুষদের জন্য নয়- শুধু আপনার বাড়ির পোষা প্রানীদের জন্য।

উৎকর্ষতায় ভারতের উদয়পুর শহর পৃথিবীতে শ্রেষ্ঠ....।
“ট্রভেল এন্ড লেজার”পত্রিকা বিশেষ ভাবে মার্কেট সার্ভে করে দেখেছে যে রাজস্থানের উদয়পুরই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর। এও জানা গেছে যে নয় বছর ধরে আমেরিকার মধ্যে শ্রেষ্ঠ শহর নিউইয়র্ক।

No comments:

Post a Comment