Friday, May 8, 2009

মমতার নামে সমন, সমন জারি রবিন দেবের বিরুদ্ধে’ও। দুজনেই গরহাজির পুরকোর্ট।

মমতার নামে সমন, সমন জারি রবিন দেবের বিরুদ্ধে’ও। দুজনেই গরহাজির পুরকোর্ট।

বেসরকারি বাড়ির দেওয়ালে অনুমতি না নিয়ে দেওয়াল লেখার অভিযোগে। অভিযুক্ত দক্ষিন কলকাতা লোকসভা কেন্দ্রের দুজন যুযুধান প্রার্থী মমতা বন্দোপাধ্যায় ও রবিন দেব। পুরকোর্টের পক্ষ থেকে দুজনকেই হাজির থাকার নির্দেশ দেওয়া হয়ে ছিলো। রবিন-মমতা দুজনের এই একটা বিষয়ে দেখা গেলো অসম্ভব মিল। দুজনেই কোর্টের অবাধ্য। তবে রবিন বাবুর পক্ষ থেকে আদালতে উপস্থিত ছিলেন জনৈক। তিনি রবিন বাবুর পক্ষ থেকে হাজিরা দেওয়ার পরবর্তী সময় চাওয়া হয়। সেই মতো আগামী ২৫ শে জুন পুর আদালতে তাকে হাজির হওয়ার নিদের্শ দেওয়া হয়। মমতা বন্দোপাধ্যায় নিজে এবং তার তরফ থেকে কেউ উপস্থিত না থাকায় মমতা কে সমন ধরাতে পারলনা পুর আদালত

No comments:

Post a Comment