মাননীয়,
সভাপতি
১০নং ওয়ার্ড তৃনমূল কংগ্রেস
কোলকাতা-
বিষয়ঃ-লোকসভা নিবার্চনে বুথ ভিত্তিক ফলাফল পযার্লোচনা এবং জমা ও খরচের হিসাব পেশ করার জন্য আবেদন।
মহাশয়,
পঞ্চাদশ লোকসভা নিবার্চনে কোলকাতা উত্তর কেন্দ্রে আমাদের প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই নিবার্চনে ১০ নং ওয়ার্ডের বুথ ভিত্তিক ফলাফল কি রুপ তাহা জানার জন্য আমরা সাধারন কর্মীরা প্রচন্ড ভাবে উৎসুক। তাই আপনার কাছে আমাদের অনুরোধ অবিলম্বে সভা ডেকে সাধারন কর্মীদের কাছে বুথ ভিত্তিক ফলাফল নিয়ে বিশদ ভাবে আলোচনা করার জন্য,
এছাড়াও, এই নিবার্চন সুষ্ট ভাবে পরিচালনা করিবার জন্য প্রার্থী শ্রী সুদীপ বন্দোপাধ্যায় এবং ড্যামী প্রার্থী শ্রী সন্দীপন বিশ্বাসের কাছ থেকে আপনি এবং সমীর মুখার্জি কত অর্থ নিয়ে এসেছিলেন এবং তার পরিমান কত? সেই অর্থ কোনখাতে কি ভাবে খরচ হয়েছে সেই জমা এবং খরচের পুঙ্খানুপুঙ্খ বিবরন ঐ সভায় পেশ করার জন্য আবেদন জানাচ্ছি।
আশাকরি যথাশীঘ্র সম্ভব এই সভা ডেকে আমাদের এই দাবীর যথাযোগ্য মযার্দা দেবেন। আপনার সহানুভূতি সম্পুর্ন সহযোগীতার আশায় রইলাম।
ধন্যবাদান্তে
বিনীত
১০নং ওয়ার্ড তৃনমূল কংগ্রেসের সাধারন কর্মী বৃন্দ।
*** এই চিটির xe-rox copy
উত্তর কোলকাতার তৃনমূল কংগ্রেস
সভাপতি শ্রী তারক বন্দোপাধ্যায়
মহাশয়াকে পাটানো হল।
Subscribe to:
Post Comments (Atom)
খোলা চিঠি হা হা হা..........
ReplyDelete