Friday, April 10, 2009

৯০ দর্শকের বলিউড ইন্দ্রর পতন।চলে গেলেন পরিচালক শক্তি সামন্ত।


মিলি রায়,কলকাতা.১০.০৪.২০০৯.
প্রায় দেড় মাস অসুস্থ থাকার পর চলে গেলেন বলিউডের বিখ্যাত বাঙালি পরিচালক শক্তি সামন্ত।বৃহস্পতিবার (৯.৪.২০০৯) সন্ধ্যা ছটা আঠাশ মিনিটে মুম্বাইয়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৮৩ বছর।
১৯২৬ সালে বধর্মানে জন্মগ্রহন করেছিলেন শক্তি। কর্মের সন্ধানে পাড়ি দেন মুম্বাই। বলিউড ফিল্ম জগৎ কে উপহার দেন একের পর এক সুপার হিট সিনেমা। তার পরিচালিত অমর প্রেম,আরাধনা,কাটিপতঙ্গ,বরসাত কি এক রাত,কাশ্মীর কি কলি জনপ্রিয়তার শিখর স্পর্শ করে। মুম্বাইয়ে কর্মজীবন শক্তি শুরু করেন একজন স্কুল শিক্ষক হিসেবে। মুম্বাই থেকে দুশো কিমি দূরে শিক্ষকতা করতেন তিনি। নিতান্ত সখের বসে চলে আসেন ফিল্ম দুনিয়ায়। সু্যোগ পান পরিচালনায়।প্রতিষ্টা করেন নিজস্ব প্রোডাকশান হাউস ‘শক্তি ফিল্মস’। অংশিদার হন বিখ্যাত স্টুডিও নটরাজ স্টুডি’ও র।
১৯৪৮ সালে সিনেমা জগতে পদার্পন করার পর শক্তি ক্রমে হয়ে ওঠেন বলিউডের বেতাজ বাদশা। ৩৭ টি হিন্দি ৬ টি বাংলা সিনেমা পরিচালনা করেন তিনি। যার অধিকাংশই সুপার হিট।বলিউডের বহু তারকার জন্ম দিয়েছে শক্তি সামন্ত। রাজেশ খান্না,শর্মিলা ঠাকুর থেকে মহানায়ক উত্তম কুমারের বলিউড আগমন শক্তি সামম্তের হাত ধরেই। উত্তম-শর্মিলার জুটি অমানুষ-আনন্দ আশ্রম আজ ও জনপ্রিয়তম সিনেমা গুলির অন্যতম। শক্তি সামন্তের মৃত্যুতে বলিউড সহ গোটা শিল্প প্রেমিক ভারত শোকাস্তব্ধ।

No comments:

Post a Comment