11.04.2009.পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাতে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে দেশটির সবচেয়ে বড় বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস। গ্র"পটি বৃহস্পতিবার সরকারের প্রতি তাদের অ্যাম্বুলেন্সও নিরাপত্তা তল্লাশির আওতায় আনার অনুরোধ জানিয়েছে। sসসসসসসপাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়ে চলেছে। এতে উদ্বিগ্ন হয়ে উঠেছে পরমাণু শক্তিধর দেশটির অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। পাকিস্তান জুড়ে দুই হাজার অ্যাম্বুলেন্স পরিচালনাকারী প্রতিষ্ঠান এদাই ফাউন্ডেশনের পরিচালক আবদুল সাত্তার এদাই বলেছেন, তিনি সরকারের প্রতি তার ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্সকে তল্লাশির আওতায় আনার অনুরোধ করেছেন। সাত্তার রয়টার্সকে বলেন, "যে কোন সন্ত্রাসী হামলায় আমাদের অ্যাম্বুলেন্স ব্যবহার করা হতে বলে পারে ভয় পাচ্ছি আমি।" তিনি বলেন, "ছিনতাই করে অথবা চালককে অর্থ দিয়ে অ্যাম্বুলেন্সকে সন্ত্রাসী হামলায় লাগানো হতে পারে। তাই অন্যান্য গাড়ির মতো অ্যাম্বুলেন্সেও তল্লাশি চালানো ঠিক হবে।" ফাউন্ডেশনের মুখপাত্র আনোয়ার কাজমি জানান, পাকিস্তারে অ্যাম্বুলেন্সগুলো প্রায়ই নিরাপত্তা তল্লাশি ছাড়াই বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করে থাকে।
No comments:
Post a Comment