Wednesday, July 15, 2009

ফিটনেস নিয়ে সচেতন বিপাশা…।


প্রেমিক জন আব্রাহামের কাছ থেকে অভিনেত্র্রী বিপাশা বসু বেশ ভাল শিক্ষাই পেয়েছেন। প্রথমে বিপাশা অত্যন্ত অলস ছিলেন। কিন্তু জনের অনুপ্রেরণাতেই জিমে যাওয়ার অভ্যাসটা তাঁর জন্মেছে। এখন হাজার ব্যস্ততার মধ্যেও বিপাশা জিম যেতে ভোলেন না। সপ্তাহে তিন চার দিন অন্তত তিনি জিমে চক্কর কাটেন। বিপাশার মতে শরীরকে সুস্থ রাখতে গেলে যেরকম ঠিকমত খাবার খাওয়া উচিত সেরকম বডিকে ফিট রাখতে গেলে প্রতিদিন নিয়ম করে জিমে যাওয়া উচিত।

বিপাশার বডি ফিট রাখার এই অভ্যাসটাই হয়ত তাঁর চেহারায় সতেজ ভাবটা বজায় রেখেছে। অভ্যাসটা এমন দাঁড়িয়েছে এক্সসারসাইজ না করে তিনি থাকেন না। কিছুদিন আগেই অজয় দেবগনের হোম প্রোডাকশানের 'অল দ্য বেস্ট' ছবিটির শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। সকাল থেকে রাত পর্যন্ত শ্যুটিং করতেন। তা সত্ত্বেও জিমে যাওয়া বন্ধ করেন না।

No comments:

Post a Comment